সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে: কামরুল

  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৮:২৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৮:২৫:৫৫ অপরাহ্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে: কামরুল
স্টাফ রিপোর্টার:: জনগণই আমার শক্তি,সেই জনশক্তিকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের বিজয়কে নিশ্চিত করা হবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন বঞ্চিত সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য,সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল মন্তব্য করেছেন। তিনি আরও জানান,আমার মনোনয়ন বিবেচনায় রয়েছে আর আমি ধানের শীষের মনোনয়ন নিয়েই আপনাদের কে সাথে নিয়েই নির্বাচন করবো। আপনারা অতীতে আমার সঙ্গে ছিলেন,ভবিষ্যতেও আমার সঙ্গে থাকবেন কারন আমি আপনাদের তৈরি। শুক্রবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ও বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথ সভায় বাদাঘাট বাজারের মেইন রোডে বাদাঘাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মঞ্জুর আলী'র সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে কথা গুলো বলেন। বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদারের সঞ্চালনায় কামরুজ্জামান কামরুল জানান,তারেক রহমান বাংলাদেশের প্রধানন্ত্রীর নির্বাচিত হলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে মডেল হিসেবে গড়ে তুলবেন। কামরুল বলেন, ওয়ান ইলেভেন সময়ে আমাদের নেত্রী খালেদা জিয়া গণতন্ত্র রক্ষায় নানামুখী নির্যাতন অগ্নিচক্ষু উপেক্ষা করে দেশের স্বার্থে,জনগণের কথা ভেবে দেশ ছেড়ে যাননি তেমনি আপোষও করেননি। এক ছেলে হারিয়েছেন,আরেক ছেলে তারেক রহমানকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। তবুও আমাদের নেত্রী আপোষ করেননি। আপোষহীন নেত্রী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাহিরে থেকেও সবাই কে ঐক্য বদ্ধ থেকে আন্দোলন সংগ্রামে সাহস যুগিয়েছেন সেই নেতার হাতে শক্তিশালী করতে ধানের শীষের ভোট দিতে হবে। এসময় উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সমর্থকগন উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী