সুনামগঞ্জ , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

জনস্বাস্থ্য রক্ষায় নিয়মিত অভিযান প্রয়োজন

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ০৭:০৮:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ০৭:০৮:১৯ পূর্বাহ্ন
জনস্বাস্থ্য রক্ষায় নিয়মিত অভিযান প্রয়োজন
সুনামগঞ্জ সদর উপজেলায় হোটেল ও রেস্তোরাঁগুলোর বিরুদ্ধে পরিচালিত সাম্প্রতিক ভ্রাম্যমাণ আদালতের অভিযান আবারও প্রমাণ করেছে- খাদ্যে ভেজাল, অসচেতনতা ও অনিয়ম এখনও উদ্বেগজনকভাবে বিদ্যমান। বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়ের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে বেশ কয়েকটি হোটেলকে জরিমানা করা হয়েছে। জরিমানার পরিমাণ মাত্র ছয় হাজার টাকা হলেও এর বার্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযানে দেখা গেছে, শহরের বহু হোটেল ও রেস্তোরাঁয় ভোক্তা সম্পূর্ণ না খাওয়া ‘উচ্ছিষ্ট’ ভাত পুনরায় সংরক্ষণ করে নতুন গ্রাহকদের কাছে পরিবেশন করা হচ্ছিল। খাদ্যের এই অপব্যবহার শুধু অনৈতিকই নয়, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। বাসি খাবার থেকে সহজেই ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে, যা ডায়রিয়া, টাইফয়েডসহ নানাবিধ রোগের ঝুঁকি বাড়ায়। একটি সভ্য সমাজে নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে ব্যবসা পরিচালনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এই বাস্তবতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। তবে প্রশ্ন হলো- এ ধরনের অভিযান কি যথেষ্ট? উত্তর স্পষ্ট- না। কারণ জরিমানার ভয়ে একদিন বন্ধ থাকা অনিয়ম পরদিনই ফিরে আসতে পারে। তাই এই অভিযানকে নিয়মিত করতে হবে এবং নজরদারির আওতা বাড়াতে হবে। শুধু জরিমানাই নয়, প্রয়োজন মালিকদের সচেতনতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ এবং প্রয়োজনে লাইসেন্স বাতিলের মতো কঠোর পদক্ষেপ। এখানে ভোক্তাদের ভূমিকা সমান গুরুত্বপূর্ণ। তারা যদি সচেতন হন, অভিযোগ করেন এবং প্রতারণার বিরুদ্ধে কথা বলেন, তবে ব্যবসায়ীরা কৌশলে অনিয়ম করার সাহস পাবেন না। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের কার্যকর প্রয়োগ, প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং জনগণের অংশগ্রহণ - এই তিনের সমন্বয়েই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। সুনামগঞ্জ জেলা প্রশাসন জানিয়ে দিয়েছে- এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আমরা এ উদ্যোগকে স্বাগত জানাই এবং আশা করি অন্যান্য উপজেলাতেও একইভাবে কঠোর তদারকি জোরদার করা হবে। জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে খাদ্য পরিবেশনায় অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের এখনই সময়। খাদ্য নিরাপত্তা কোনো দয়া নয়, এটি জনগণের মৌলিক অধিকার। এই অধিকার রক্ষায় প্রশাসনের নিয়মিত অভিযান ও কার্যকর পদক্ষেপ চলমান থাকুক - এই প্রত্যাশাই রইল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর