সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

ভারতের ত্রিপুরায় কবি পুলিন রায়ের বিশেষ সম্মাননা অর্জন

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ০৭:৩২:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ০৭:৩২:২৪ পূর্বাহ্ন
ভারতের ত্রিপুরায় কবি পুলিন রায়ের বিশেষ সম্মাননা অর্জন
ভারতের ত্রিপুরার আগারতলায় প্রকাশনা মঞ্চ আয়োজিত ৫ম লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা-২০২৫ এ সমাপনী দিন ২০ নভেম্বর/২৫ বাংলাদেশের একমাত্র অংশগ্রহণকারী কবি ও ‘ভাস্কর’ সম্পাদক পুলিন রায়কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এই প্রাপ্তি পুলিন রায়ের জন্য যেমন অত্যন্ত সম্মানের তেমনি তা বাংলাদেশ তথা সিলেটের জন্যও সম্মানের বিষয়। উল্লেখ্য, কবি পুলিন রায় ঐ মেলার উদ্বোধক ছিলেন। কিন্তু ভিসা প্রাপ্তি জটিলতায় তিনি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। সমাপনী দিনে পুলিন রায়কে একটি অধিবেশনে প্রধান অতিথি এবং আরেকটি পর্বে সম্মানিত অতিথি করা হয়। ‘স্রোত’ সম্পাদক কবি গোবিন্দ ধরের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আলোচক ছিলেন ত্রিপুরার বিদগ্ধজনেরা। এছাড়া বাংলাদেশের কবি ও ‘ভাস্কর’ সম্পাদক পুলিন রায় ও আসামের কবি বিখ্যাত ‘যুগ শঙ্খ’ পত্রিকার সম্পাদক বিকাশ সরকারকে নিয়ে অনুষ্ঠানে ‘কবির মুখোমুখি’ শিরোনামে একটি পর্ব পরিচালনা করা হয়। এতে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও আসামের বিপুল সংখ্যক কবি-সাহিত্যিক-সম্পাদক উপস্থিত ছিলেন। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা