সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
ভূমিকম্প

ঝুঁকিপূর্ণ পৌরবিপণি ভবন, দুর্ঘটনার আশঙ্কা

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ০৮:০৮:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ০৮:০৮:৪১ পূর্বাহ্ন
ঝুঁকিপূর্ণ পৌরবিপণি ভবন, দুর্ঘটনার আশঙ্কা
স্টাফ রিপোর্টার :: শুক্রবার ভূমিকম্পে কেঁপে ওঠেছে সারাদেশ। হতাহত হয়েছেন বহু মানুষ। ভবন ধসে পড়েছে, হেলে পড়েছে। রাস্তাঘাট দেবে গেছে। এখনো আতঙ্ক কাটেনি মানুষের মন থেকে। সারাদেশের ন্যায় সুনামগঞ্জেও এই আতঙ্ক দেখা গেছে শুক্রবার সকালে ভূমিকম্প চলাকালে। মাঝারি ভূমিকম্প চলাকালে জেলা শহরে সবচেয়ে বেশি উদ্বেগ লক্ষ করা গেছে সুনামগঞ্জ পৌর বিপণিতে। এই মার্কেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগ এক দশক আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল। কিন্তু পৌর কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ ভবনের তিনতলায় একের পর এক নতুন স্থাপনা বিভিন্ন সংগঠন ও ব্যক্তিদের দেয়া অব্যাহত রেখেছে। যে কোনও সময় বড়ো দুর্ঘটনার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। সুনামগঞ্জ পৌরসভা সূত্রে জানা গেছে, আশির দশকে দ্বিতল বিশিষ্ট পৌর মার্কেট তৈরি করা হয়। কোনও পরিকল্পনা ও ভূমিকম্প প্রতিরোধের কথা মাথায় না রেখে বাণিজ্যিক ভবনটি তৈরি করা হয়েছিল। তৃতীয় তলায় প্রথমে হাতেগোণা কয়েকটি টিনশেড স্থাপনার অনুমতি দেওয়া হলেও সম্প্রতি তৃতীয় তলার পুরো ছাদেই স্থাপনা নির্মাণের অনুমতি দেওয়া হচ্ছে। নতুন করে একটি পরিবহন সংগঠনকে তৃতীয় তলায় কার্যালয় নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। এতে ঝুঁকিপূর্ণ ভবনে আরো ঝুঁকি দেখা দিয়েছে। শুক্রবার সকালে ভূমিকম্প চলাকালে পুরো ভবন কেঁপে ওঠে। ভবনের অনেক কক্ষের জিনিসপত্র ও ছাদের পলেস্তারা খসে পড়ে। শুক্রবার বন্ধ থাকায় ব্যবসায়ী ও বিভিন্ন কার্যালয়ের লোকজন তীব্র ঝাঁকুনি টের পাননি। তবে এই বাণিজ্যিক ভবনটি যে কোনও সময় ভেঙে পড়তে পারে এবং বিপুল হতাহতের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। সুনামগঞ্জ পৌরসভা সূত্রে জানা গেছে, সাবেক প্রয়াত মেয়র আয়ূব বখত জগলুল শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগকে দিয়ে ভবনটির সার্ভে করান। তখন এই ভবনটি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ বলে প্রতিবেদন দেয় প্রকৌশল বিভাগ। এছাড়াও সুনামগঞ্জ ফায়ার সার্ভিসও ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করেছে। শুক্রবার সকাল ১১টায় পৌর মার্কেটে গিয়ে কথা হয় একজন ক্রেতা সুজন মিয়ার সঙ্গে। তিনি বলেন, আমি ওই সময় দোতলায় ছিলাম। দেখি ভবনটি দোলছে। মনে হচ্ছিল পুরো মার্কেট ভেঙে পড়বে। এরকম ভবনে কিভাবে কৃর্তপক্ষ তৃতীয় তলায় নতুন স্থাপনা করার অনুমতি দেয় এমন প্রশ্ন করেন তিনি। সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালীকৃষ্ণ পাল বলেন, পৌরবিপণি ঝুঁকিপূর্ণ হিসেবে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গবেষণা দল প্রতিবেদন দিয়েছে বহু আগে। এই ভবনটি অনেক ঝুঁকিপূর্ণ। তবে শুক্রবার মার্কেট বন্ধ থাকায় আমরা ক্ষয়-ক্ষতির হিসাব পাইনি। এই ভবনটি নতুন করে নির্মাণ নিয়ে আমরা ভাবছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ