সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি
সুনামগঞ্জ-১

ইসলামী ঐক্য জোটের প্রার্থী হচ্ছেন বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ০৮:১১:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ০৮:১১:৩৭ পূর্বাহ্ন
ইসলামী ঐক্য জোটের প্রার্থী হচ্ছেন বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম
সাইফ উল্লাহ :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সর্বস্তরের জনগণের সাথে আলোচনা সভা করেছেন প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী। শুক্রবার বিকেল ৩টায় ধর্মপাশা উপজেলার দশধরী গ্রামে জোবাইদা গার্ডেন মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার আব্দুল খালেক। মুফতি মোবারক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী। এ সময় তিনি বলেন, আমি দীর্ঘ দিন যাবৎ রাজনৈতিক কর্মকান্ডে জড়িত। স্বৈরাচারের আমলে আন্দোলন-সংগ্রামে নির্যাতিত হয়ে কারাভোগ করেছি। এই প্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ইসলামী ঐক্যজোটে প্রার্থী হতে সিদ্ধান্ত নিয়েছি, নির্বাচন করবো ইনশাআল্লাহ। তিনি বলেন, আমার বিশ্বাস নির্বাচনী অভিজ্ঞতা, দুর্নীতিমুক্ত, সৎ-সাহসী জনপ্রিয়তার বিচারে আমাকে জোট মনোনয়ন দিবে। আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করি। ডা. রফিকুল ইসলাম চৌধুরী আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অবনতিশীল আইন-শৃঙ্খলার উন্নতি করে, শান্তিপূর্ণভাবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণ এক বিরাট চ্যালেঞ্জ। আজ ঐক্যবদ্ধভাবে আন্দোলনে জড়িত দলগুলো পরস্পরের বিরুদ্ধে লিপ্ত। দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য প্রতিরোধ করে আইনের শাসন, ঘুষ-দুর্নীতিমুক্ত জনবান্ধব প্রশাসনসহ সকল স্তরে গণতন্ত্রায়ন প্রয়োজন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. বাচ্চু মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ধর্মপাশা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি জুবায়ের আলম, জামায়েত ইসলামের নেতা মোবারক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক আব্দুল কাইয়ুম আজাদ, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আওলাদ হোসেন, যুগ্ম আহবায়ক শান্তু রহমান শান্ত, সদস্য রাসেল মিয়া, সদর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সদস্য আব্দুল সালাম প্রমুখ। উল্লেখ্য, প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক, অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটির সদস্য এবং ছাত্রদলের সাবেক সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন