সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে টানা বৃষ্টিতে হাওরে জলাবদ্ধতা, ব্যাপক ফসলহানি হাওর বাঁচাও আন্দোলনের নেতা আজাদ মিয়া হত্যার দ্রুত ন্যায়বিচার চাই পণাতীর্থে লাখ লাখ পুণ্যার্থীর ঢল শাল্লায় ‘সমন্বয়কের পিআইসি’ : ফসলহানির ঝুঁকির সঙ্গে মানুষের দুর্ভোগ সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি বাঁধের কাজ, শঙ্কায় কৃষক জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকই থাকছে নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান : কৃষিমন্ত্রী সুনামগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব নিলেন মিজানুর রহমান চৌধুরী পণতীর্থে মহাবারুণী স্নান আজ দখল হওয়া খালগুলো উদ্ধার করা হবে সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ ‎মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হাওরের বাঁধ: ‘আমরা আরম্ভ করি শেষ করি না...’ এখন থেকে কোনো ধরনের ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না : বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক শিলা বৃষ্টিতে বোরো ফসল আক্রান্ত, আগাম বন্যার শঙ্কায় কৃষক অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধে জলাবদ্ধতা, কৃষকের স্বপ্নভঙ্গের শঙ্কা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুনে পুড়ছে প্রবাসী শ্রমিকদের জীবন শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

মানুষকে জান্নাতের পথ দেখানো যদি জান্নাতের টিকিট বিক্রি হয়,তাহলে কোনো আপত্তি নেই, জামায়াত প্রার্থী তোফায়েল

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ০৪:৩৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ০৪:৩৬:১১ অপরাহ্ন
মানুষকে জান্নাতের পথ দেখানো যদি জান্নাতের টিকিট বিক্রি হয়,তাহলে কোনো আপত্তি নেই, জামায়াত প্রার্থী তোফায়েল
জাহাঙ্গীর আলম ভূঁইয়া::
আমরা বেহেশতের টিকেট বিক্রি করি না, মানুষকে জান্নাতের পথ দেখানো যদি জান্নাতের টিকিট বিক্রি হয়,তাহলে কোনো আপত্তি নেই বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ ১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান। তিনি বলেছেন,জামায়াতে ইসলামী জন্ম থেকেই কর্মী সমর্থক জনগনকে আলোর পথে দেখাতে চেষ্টা করছে,যে পথ ধরলে মানুষ জান্নাতের পথে হাটতে পারে। আমরা কাউকে শত্রু মনে করি না, রাজনৈতিক মাঠে আমরা একে অপরের বন্ধু। দেশের মধ্যে কোনো বিভেদ চাই না। তিনি শনিবার দুপুরের সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মটর সাইকেল বহন নিয়ে বাজারে বটতলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধক্ষ্য রুকন উদ্দিন এর সভাপতিত্বে তিনি আরও বলেন, জামায়াত ইসলামী দেশে আগেও উজ্জ্বল ছিল আজও আছে। আমরা মায়েদের নারীদের সবোচ্ছ সম্মান দিবো, তারা ঘরে বাহিরে সব কিন্তু সামলিয়ে চাকরী করে। আমরা তাদের কর্মঘন্টা কমিয়ে আনবো। তোফায়েল আহমেদ খান বলেন,আমাদের ভাইয়েরা একটা সময় রাজাকারের ট্যাবলেট বিক্রি করতো,৫ আগষ্টের পর তারা আর পারছে না। রাজাকার ট্যাবলেট যারা বিক্রি করেছিল তাদের আমলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে প্রকাশিত তালিকায় মাত্র ৩৭ জনের কথা বলতে পেরেছিলো জামায়াতের। আর বাকী চিহ্নিত সাবোস্ত রাজাকারদের দল করা ছিল তা সবাই জানে। দেশ পরিবর্তনের কারীগর আমার মেধাবী সন্তানরা যুবকরা আজকে পরিবর্তনের জন্য আসছে জামায়াতকে নিয়ে দাঁড়িপাল্লাকে নিয়ে বাংলাদেশ পরিবর্তনের স্বপ্ন নিয়ে পরিকল্পনা করছে। জামায়াতে ইসলামী বিজয়ী হলে দেশের উন্নয়নে ব্যাপক পরিবর্তন আনবে,হাওর পাড়ে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ সহ সকল ক্ষেত্রে উন্নয়ন করবো। আমরা শ্রদ্ধা করবো কাউকে জুলুম অন্যায় কটু কথা বলবো না। মানুষের অধিকার আদায় ও প্রতিষ্ঠার জন্য কাজ আর সংগ্রাম করবো যা আগেও করেছি। এসময় জেলা জামায়াতের নায়েবে আমীর ও সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মু আব্দুল্লাহ, পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মু. মামুন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে জামায়াত ইসলামী নেতা কর্মী সমর্থক ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Main Admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ