সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

সুনামগঞ্জ জেলা কাব হলিডে অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ১২:১০:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ১২:১০:২৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জ জেলা কাব হলিডে অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ স্কাউটস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এবং বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তরের প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় সুনামগঞ্জ জেলা কাব হলিডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের বুলচান্দ উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। জেলা কাব লিডার রাছমিন বেগম চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি ছিলেন বুলচান্দ উচ্চ বিদ্যালয় ও ম্যানেজমেন্টের প্রভাষক রজত কান্তি রায় এবং জেলা স্কাউটস কমিশনার কাননবন্ধু রায়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা স্কাউটস স¤পাদক শেখ নজরুল ইসলাম, জেলা সহকারী কমিশনার সিন্ধু ভূষণ তালুকদার, জেলা স্কাউটস কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার, সদর উপজেলা কমিশনার নাসরীন আক্তার খানম, সদর উপজেলা সম্পাদক বুরহান উদ্দিন, তাহিরপুর উপজেলা কমিশনার নারায়ণ চক্রবর্তী, জামালগঞ্জ উপজেলা কমিশনার নিশেন্ধু গোস্বামী ও দিরাই উপজেলা কমিশনার সুধাসিন্ধু দাশ। জেলা কাব হলিডে অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার ২৮টি প্রাথমিক বিদ্যালয় থেকে ৭ জন করে শিক্ষার্থী অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াকে সম্মাননা প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, স্কাউটরা কখনোই দেশের জন্য বোঝা বা ক্ষতির কারণ হতে পারে না। স্কাউটিং এমন এক আন্দোলন, যা শিশুকাল থেকেই একজন মানুষের ভেতরে দায়িত্ববোধ, শৃঙ্খলা, সততা ও মানবসেবার মানসিকতা গড়ে তোলে। তিনি বলেন, স্কাউটরা বড় হতে হতে নেতৃত্বের গুণাবলি স্বাভাবিকভাবেই অর্জন করে, কারণ স্কাউটিংয়ের প্রতিটি ধাপেই দলগত কাজ, সমস্যা সমাধান, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের মতো মূল্যবোধগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এসব গুণ একজন স্কাউটকে শুধু একজন ভালো নাগরিকেই পরিণত করে না বরং দেশ ও সমাজের জন্য হয়ে ওঠে মূল্যবান স¤পদ। জেলা প্রশাসক বলেন, স্কাউটরা যে কোন সঙ্কটময় পরিস্থিতিতে সাহস, মানবিকতা ও দায়িত্ববোধ নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। তাই স্কাউটিংকে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে আগামী প্রজন্ম নৈতিকতা, দেশপ্রেম ও নেতৃত্বের মিশ্রণে গড়ে উঠতে পারে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ