সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ১১:৪৬:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ১১:৪৬:০৬ অপরাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলার সিরাজপুর বাগগাঁও দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র অর্থায়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। শনিবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত ক্যা¤েপ বিভিন্ন এলাকা থেকে আগত মোট ৬৬ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। তাদের মধ্যে বাছাইকৃত ২৪ জন অসচ্ছল ও দুঃস্থ ছানি রোগীর বিনামূল্যে ছানি অপারেশন স¤পন্ন করা হয়। জনতা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জনরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম লেন্স প্রতিস্থাপনের মাধ্যমে সফলভাবে অপারেশন সম্পন্ন করেন। অপারেশনের পর সকল রোগী স্বাভাবিক দৃষ্টি ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন। রোগী এবং তাদের স্বজনরা জনতা চক্ষু হাসপাতাল ও ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে এলাকার অসচ্ছল মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। অপারেশনকৃত রোগীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার উপব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। তিনি বলেন, ডাচ্-বাংলা ব্যাংক দেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান আমাদের মানবিক উদ্যোগের অংশ। তিনি আরও বলেন, এই যুগান্তকারী কার্যক্রম বাস্তবায়নে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন সুনামগঞ্জের কৃতী সন্তান, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির এমডি ও সিইও আবুল কাশেম মোহাম্মদ শিরিন স্যার। তাঁর নেতৃত্বে দেশের প্রত্যন্ত অঞ্চলের অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে ডাচ্-বাংলা ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার অফিসার নারায়ণ চন্দ, অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার মারুফ আজহার রাফি এবং জনতা চক্ষু হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মো. মশিউর রহমান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন