সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী : সেনাপ্রধান

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ১১:৫৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ১১:৫৯:০২ অপরাহ্ন
নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী : সেনাপ্রধান
সুনামকণ্ঠ ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ভাবে আয়োজনে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রবিবার (২৩ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, সামনে দেশ একটা নির্বাচনের দিকে যাচ্ছে, সেই নির্বাচনে আমরা সার্বিকভাবে সরকারকে সহযোগিতা করব। তিনি বলেন, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে সেনাবাহিনী কাজ করে যাবে বলেও জানান সেনাপ্রধান। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আজ কেবল নিজস্ব প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন সামাজিক ও জাতিগঠনমূলক কার্যক্রমে অংশ নিয়ে সরাসরি ও পরোক্ষভাবে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছে। তিনি শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর পেশাদারিত্বের ভূমিকারও প্রশংসা করেন। সেনাপ্রধান জানান, ২০১৩ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে শান্তিকালীন পদক চালু হয়েছে। এবারও সেনাবাহিনী পদক, অসামান্য সেবা পদক ও বিশিষ্ট সেবা পদকপ্রাপ্তদের সম্মানিত করা হয়েছে। তিনি পদকপ্রাপ্ত সবাইকে অভিনন্দন জানান। তিনি আরও বলেন, সেনাবাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনগণের পাশে দাঁড়িয়ে সেবা দিয়ে আসছে। সবকিছুই সম্ভব হয়েছে সেনাসদস্যদের তীব্র দেশপ্রেম, কর্মদক্ষতা, শৃঙ্খলাবোধ ও দায়িত্বপালনের আন্তরিকতার কারণে। এর আগে, বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য ৬৪ সেনাসদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা দেওয়া হয়। এ সময় ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন অবদানের জন্য ৯ জনকে ‘সেনাবাহিনী পদক’;, ১৭ জনকে ‘অসামান্য সেবা পদক’ এবং ৩৮ সেনাসদস্যকে ‘বিশিষ্ট সেবা পদক’ প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স