সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

শান্তিগঞ্জে ৬০ কেজি গাঁজা জব্দ

  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ১২:১৬:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ১২:১৬:১৭ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে ৬০ কেজি গাঁজা জব্দ
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১২টায় উপজেলার জয়কলস ইউনিয়নের সদরপুর এলাকার সিলেট-সুনামগঞ্জ সড়কের সদরপুর ব্রিজের সামনে থেকে একটি পিকআপ গাড়ি থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানাযায়, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদের দিকনির্দেশনায় সহকারী পুলিশ সুপার, জগন্নাথপুর সার্কেলের তত্ত্বাবধানে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) ইসমাইল মিয়া, এএসআই (নিরস্ত্র) রুবেল আহমদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সোমবার রাত সাড়ে ১২টার সময় জয়কলস ইউনিয়নের সদরপুর ব্রিজ সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি পিকআপ গাড়িকে সংকেত দিয়ে থামালে উক্ত গাড়ির চালকসহ অজ্ঞাতনামা ৩/৪ জন রাস্তায় গাড়ি রেখে দৌড়ে পালিয়ে যায়। পিকআপ গাড়ি তল্লাশী করে গাড়িতে থাকা চারটি চটের বস্তায় রক্ষিত ১২টি ৫ কেজি ওজনের বড় গাঁজার পোটলায় সর্বমোট ৬০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ সময় গাঁজা পরিবহনে পিকআপ গাড়ি (রেজি: নং-সিলেট মেট্রো-ন-১১-১০২২) উদ্ধার পূর্বক জব্দ করে পুলিশ। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আহাদ জানান, রাতে বিশেষ অভিযানে আমরা বিপুল পরিমাণের এই গাঁজার চালান আটক করতে পেরেছি। এই চালানের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন