সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

নদী ভাঙন প্রতিরোধের দাবিতে শান্তিগঞ্জে মানববন্ধন

  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ১২:১৭:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ১২:১৭:৪৫ পূর্বাহ্ন
নদী ভাঙন প্রতিরোধের দাবিতে শান্তিগঞ্জে মানববন্ধন
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জে নদীর ভাঙন কবলিত ঠাকুরভোগ গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। সোমবার দুপুরে ভাঙন কবলিত নদীর তীরে গ্রামের শতাধিক নারী-পুরুষ, শিশু কিশোর এই কর্মসূচিতে অংশ নেয়। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক আলেমদ্বীন মাওলানা আব্দুল্লাহ, যুব জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা আকমল হুছাইন, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়ত নেতা মাওলানা জাহাঙ্গীর খান, জুবেল মিয়া, ফিরোজ মিয়া, গণমাধ্যমকর্মী নাইম তালুকদার, জিল্লু মিয়া প্রমুখ। বক্তারা বলেন, কলনী নদীর ভাঙনে ঠাকুরভোগ গ্রামের দুই তৃতীয়াংশ নদীগর্ভে চলে গেছে। বাড়িঘর, ফসলি জমি হারিয়ে তারা এখন নিঃস্ব। ভাঙনের মুখে গৃহহীন, হতদরিদ্র ছিন্নমূল অবস্থায় বসবাস করছেন। এই নদী ভাঙনের কবলে গ্রামের তৃতীয়াংশ পরিবার। প্রতিনিয়ত এই ভাঙন দেখে শংকিত এলাকাবাসী। এ অবস্থায় ফের ভাংগন দেখা দেয়ায় মাথা গোঁজার ঠাঁইটুকুও হারাতে বসেছে। তাই ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স