সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য
হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প

জামালগঞ্জে ৪১৩ কোটি ৫০ লাখ টাকায় উড়াল সড়ক নির্মাণ করবে সরকার

  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ১২:২৪:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ১২:২৪:১৮ পূর্বাহ্ন
জামালগঞ্জে ৪১৩ কোটি ৫০ লাখ টাকায় উড়াল সড়ক নির্মাণ করবে সরকার
সুনামকণ্ঠ ডেস্ক :: জামালগঞ্জ উপজেলায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো নির্মাণ করবে সরকার, যার ব্যয় ধরা হয়েছে ৪১৩ কোটি ৫০ লাখ ৭ হাজার ৪৪৮ টাকা। সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা যায়, স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় প্যাকেজ সান/জামালগঞ্জ/সিডব্লিউ-২ (ই-জিপি টেন্ডার আইডি: ১০২৮৭৮৭) নির্মাণকাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪১৩ কোটি ৫০ লাখ ৭ হাজার ৪৪৮ টাকা এবং সুপারিশকৃত ঠিকাদার প্রতিষ্ঠান হলো এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। বৈঠকে স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবের ভিত্তিতে এলজিইডি বাস্তবায়নাধীন ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় প্যাকেজ সান/জামালগঞ্জ/সিডব্লিউ-১ (ই-জিপি টেন্ডার আইডি: ১০৭৫৮০২) নির্মাণ কাজের পুনঃক্রয় প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২০৪ কোটি ৫৪ লাখ ১৮ হাজার ৪৩ টাকা, এবং সুপারিশকৃত ঠিকাদার প্রতিষ্ঠান হলো এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন