সুনামগঞ্জ , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে আবারও সক্রিয় হচ্ছে জঙ্গি নেটওয়ার্ক? জেলা প্রশাসকের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৪৩ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় পেলেন অধ্যক্ষ নাসির উদ্দিন জননেতা আব্দুস সামাদ আজাদের ২১তম মৃত্যুবার্ষিকী আজ কৃষকদের জ্বালানি তেলের কোনো সংকট হবে না : জেলা প্রশাসক হাওরাঞ্চলে ‘মাল্টিপারপাস শেড’ নির্মাণের পরিকল্পনা দিরাইয়ে বিষপানে স্বামী-স্ত্রীর মৃত্যু শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : এমপি কয়ছর আহমদ বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : জামায়াত আমির ৭ দিনের গণভোট প্রচারণার জন্য ১ কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক : রিফাত রশিদ শিশুদের জ্ঞান-বিজ্ঞানে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে : মির্জা ফখরুল ‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত বাঁধ নিয়ে গভীর উদ্বেগ, মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবি পাকা ধানে ত্রাহি অবস্থা কৃষকের মধ্যনগরের গুমাই নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন মে দিবসে সবেতনে ছুটি ও ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন সামনে মাঠ গোছাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা সোনালী চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন : বিলুপ্তির পথে ৬ গ্রাম ২৮ এপ্রিল থেকে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি

সদর হাসপাতালে ব্রাদারকে মারধর : প্রধান আসামি সাব্বির গ্রেফতার

  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ১২:২৬:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ১২:২৬:৫১ পূর্বাহ্ন
সদর হাসপাতালে ব্রাদারকে মারধর : প্রধান আসামি সাব্বির গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর হাসপাতালের এক ব্রাদারকে মারধরের ঘটনায় মামলার প্রধান আসামি সাব্বির আহমেদকে (২৮) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় শহরের নার্সিং ইনস্টিটিউট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাব্বির আহমেদ সুনামগঞ্জ সদর উপজেলার সুলতানপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। জানা যায়, সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখার একটি দল সুনামগঞ্জ সদর পৌরসভা সংলগ্ন নার্সিং ইনস্টিটিউট এলাকায় অভিযান চালায়। মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ এই এলাকায় অবস্থান করছেন - এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাব্বির আহসানের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই তানজির আহমেদ, এএসআই দিবাস চন্দ্র দাস, কনস্টেবল আদিলুর রহমান, কনস্টেবল শামছুল হক এবং কনস্টেবল কাওছার আহমদ অন্তর। ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত সাব্বির আহমেদকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পুলিশ পরিদর্শক (ওসি, ডিবি) মোহাম্মদ আহমদ উল্যা ভূঁইয়া বলেন, সদর হাসপাতালে ব্রাদারকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি সাব্বির আহমদকে গ্রেফতার করে তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
হাওরাঞ্চলে ‘মাল্টিপারপাস শেড’ নির্মাণের পরিকল্পনা

হাওরাঞ্চলে ‘মাল্টিপারপাস শেড’ নির্মাণের পরিকল্পনা