সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

শান্তিগঞ্জে বড়শি দিয়ে মাছ ধরার উৎসব

  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ১২:২৭:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ১২:২৭:৪৬ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে বড়শি দিয়ে মাছ ধরার উৎসব
শান্তিগঞ্জ প্রতিনিধি :: ময়দা ও ডিমের সংমিশ্রণে তৈরী টোপ দিয়ে পুকুরে বড়শি ফেলেছেন সৌখিন মাছ শিকারী। বড়শি দিয়ে বড় মাছ ধরার দীর্ঘ প্রতিক্ষা শিকারীদের। সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে এভাবেই আনন্দ-উল্লাসের মাধ্যমে চলে মাছ ধরার প্রতিযোগিতা। তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত ব্যতিক্রমী এই প্রতিযোগিতায় রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশ নেন উপজেলার ২৪ জন তরুণ ও প্রবীণ। ‘ফিশিং কনটেস্ট’ নামে আয়োজিত এই প্রতিযোগিতায় সর্বোচ্চ ৯ কেজি ৭৬০ গ্রাম ওজনের ১৩টি মাছ ধরে প্রথম স্থান অর্জন করেন ডুংরিয়া গ্রামের জুবায়ের আহমদ জনি। ২ কেজি ৪২০ গ্রাম ওজনের সর্ববৃহৎ মাছ ধরার রেকর্ডও তার দখলে। প্রতিযোগিতায় ৪ কেজি ৫১০ গ্রাম ওজনের ১১টি মাছ ধরে দ্বিতীয় স্থান অর্জন করেন সদরপুর গ্রামের ছালিক মিয়া। এছাড়া ৪ কেজি ২৮৮ গ্রাম ওজনের ৫টি মাছ ধরে তৃতীয় হন সুলতানপুর গ্রামের আবুল হোসেন। এরপর বিকেল ৫টায় শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়ার উপস্থিতিতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এসময় ৩টি ও ১টি করে মাছ ধরায় আরও ৪ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, সুনামগঞ্জ জেলা হাওর অধ্যুষিত অঞ্চল হওয়ায় শুধুমাত্র জালের মাধ্যমে মাছ ধরায় অভ্যস্ত হয়ে পড়েছেন এই এলাকার বাসিন্দারা। কিন্তু বড়শির মাধ্যমে যে উল্লাস করেও মাছ ধরা যায় সেটা তরুণদের মাঝে ছড়িয়ে দিতেই এমন আয়োজন। এছাড়া বড়শি দিয়ে মাছ ধরা ধৈর্য্যশক্তিও বাড়ায়। সর্বোপরী প্রতিযোগিতার মোড়কে মাছ ধরার একটি উৎসব আয়োজন করাই এর মূল লক্ষ্য।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী