সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
শিক্ষা সচিব বরাবর স্মারকলিপি

লক্ষণশ্রীর জুগীরগাঁও মৌজায় সুবিপ্রবি’র ক্যাম্পাস স্থাপনের প্রস্তাব

  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ১২:৩৩:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ০১:৪৪:০৪ পূর্বাহ্ন
লক্ষণশ্রীর জুগীরগাঁও মৌজায় সুবিপ্রবি’র ক্যাম্পাস স্থাপনের প্রস্তাব
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) স্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জুগিরগাঁও মৌজায় স্থাপনের প্রস্তাব করে শিক্ষা সচিব বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

সোমবার সকালে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ জেলা সদরে বাস্তবায়ন আন্দোলন-এর পক্ষ থেকে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, আন্দোলনের নির্বাহী কমিটির সভায় জেলার সর্বস্তরের মানুষের দাবিকে গুরুত্ব দিয়ে স্থায়ী ক্যাম্পাসের জন্য সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জুগিরগাঁও মৌজাকে সর্বসম্মতভাবে প্রস্তাবিত স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে। স্মারকলিপিতে শিক্ষার্থীদের নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা, সরকারি অর্থ সাশ্রয় এবং জলাভূমির পরিবেশ রক্ষার স্বার্থে ব্যক্তি মালিকানাধীন জমি বা হাওরের জলাভূমি অধিগ্রহণের পরিবর্তে পতিত সরকারি খাস জমি বেছে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করা হয়।
জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ জেলা সদরে বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম আহ্বায়ক প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, সদস্যসচিব মোহাম্মদ মুনাজ্জির হোসেন সুজন, সদস্য অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. তৈয়বুর রহমান বাবুল, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. রুহুল তুহিন, অ্যাড. মুহসিন রেজা মানিক, সাংবাদিক আমিনুল হক, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রাজু আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইজাজুল হক চৌধুরী নাসিম, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক ইমনদ্দোজা আহমেদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী