সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

জামালগঞ্জে পথসভায় ভয়ের নয়, সম্প্রীতির রাজনীতি করতে চাই : আনিসুল হক

  • আপলোড সময় : ২৬-১১-২০২৫ ১০:৫৯:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৫ ১১:০১:৩২ পূর্বাহ্ন
জামালগঞ্জে পথসভায় ভয়ের নয়, সম্প্রীতির রাজনীতি করতে চাই : আনিসুল হক
বাদলকৃষ্ণ দাস ::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো. আনিসুল হকের সমর্থনে জামালগঞ্জের সাচনা বাজারের ঐতিহ্যবাহী বটতলায় পথসভা অনুষ্ঠিত হয়েছে।
 মঙ্গলবার বিকেলে জামালগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এই পথসভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আনিসুল হক। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম রব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়কবৃন্দ, সদস্যবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ। সভা শুরুর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড-খন্ড- মিছিল এসে সাচনাবাজারে সমবেত হয়। পথসভায় অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি নূরুল হক আফিন্দী, সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে, শিক্ষাখাতে, কৃষিখাতে, যোগাযোগ ব্যবস্থায়, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে, আমরা যুগান্তকারী পদক্ষেপ নেবো। আমরা ভয়ের রাজনীতি চাইনা। আমরা সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে সম্প্রীতির রাজনীতি করতে চাই। সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জ-১ আসনে মনোনয়নের জন্য অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সবাই দলের যোগ্য লোক। তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে দল আলহাজ্ব মো. আনিসুল হককে মনোনয়ন দিয়েছেন। তবে আগামী নির্বাচন হবে চ্যালেঞ্জিং। তাই এখন আমাদের সবার দায়িত্ব দলীয় সিদ্ধান্তকে মেনে সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা। বক্তারা বলেন- আসুন, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করি। এই ধানের শীষ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম), এই ধানের শীষ আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, এই ধানের শীষ আগামী প্রজন্মের নায়ক তারেক রহমানের। বক্তারা আরও বলেন, হাওর এলাকার সাধারণ মানুষ ধানের শীষ ছাড়া কিছু বুঝেনা। দীর্ঘ বছর যাবত মানুষ ভোট দিতে পারে নাই। অধীর আগ্রহ নিয়ে বসে আছে ধানের শেষে ভোট দেওয়ার জন্য। ধানের শীষের বিকল্প চিন্তা করে কোন লাভ নেই। অতীতে আমরা দেখেছি ধানের শীষের বিদ্রোহী প্রার্থী হয়ে যারা নির্বাচন করেছেন, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছেন। ভবিষ্যতেও কেউ যদি ধানের শীষের বিকল্প চিন্তা করেন, জনগণ ভোটের মধ্যে তা প্রমাণ করে দেবেন। কাজেই, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে শহীদ জিয়ার ধানের শীষকে, খালেদা জিয়ার ধানের শীষকে, তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ