সুনামগঞ্জ , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি

অন্তর্বর্তী সরকারকে আমরা সময় দিতে চাই : জামায়াতের নায়েবে আমির

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৪ ০২:৩৬:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৪ ০২:৩৬:২৩ পূর্বাহ্ন
অন্তর্বর্তী সরকারকে আমরা সময় দিতে চাই : জামায়াতের নায়েবে আমির
সুনামকন্ঠ ডেস্ক :: জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা সময় দিতে চাই। এ ক্ষেত্রে যৌক্তিক সময় দেওয়া উচিত। খুব বেশিও দেওয়া উচিত না, কম দিয়ে তাড়াহুড়াও করা উচিত না। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী মহানগর আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার নগরের একটি রেস্তোরাঁয় এ সমাবেশের আয়োজন করা হয়। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বিভিন্ন জায়গায় দলীয় প্রশাসনে বসে ছিল, পুলিশে হোক, বিজিবিতে হোক, আর্মিতে হোক, বিচারালয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠানে যেখানে যাকে বসিয়েছিল, এই দলীয় লোকগুলোকে সরিয়ে সেখানে নিরপেক্ষ লোককে বসাতে হবে। এই কাজ করতে যতখানি সময় লাগে, সে সময় আমাদের দিতে হবে। অতীতের কথা উল্লেখ করে রাজশাহীর সাবেক এই সংসদ সদস্য বলেন, অতীতে আমরা কোনো স্বৈরশাসককে বরদাশত করিনি। ভবিষ্যতেও করব না। জনগণের কল্যাণে যারা কাজ করবে, আমরা তাদের সঙ্গে আছি। অতীতে কিছু লোক ক্ষমতায় গিয়ে, ক্ষমতার স্বাদ যখন পেয়ে যায়, ক্ষমতা আর ছাড়তে চায় না। তখন নিজেরা ক্ষমতায় থেকেই একটা আইন জারি করে দেয়। সরকারের ওই পর্যায়ে থেকে দল তৈরি করে তারা নিজেরাই ক্ষমতায় থাকার একটা পাকাপোক্ত ব্যবস্থা করেছিল। এ রকম যাতে না করে। অন্তর্বর্তী সরকারকে একটা নির্দিষ্ট সময়ে, যৌক্তিক সময়ের মধ্যে কাজগুলো স¤পন্ন করে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এটিই এখন সময়ের দাবি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সমালোচনা করে অধ্যাপক মুজিবুর বলেন, তারা পুলিশকে দলীয়করণ করেছিল। ছাত্র-জনতার আন্দোলনের সময় দলীয় পুলিশকে নির্দেশ দিল, “দেখামাত্র গুলি কর”। তারা অসংখ্য মানুষকে হত্যা করেছে। পুলিশ শ্রমিকদের টাকায় চলে, জনগণের টাকায় চলে। জনগণের টাকায় চলে পুলিশ অজ¯্র মানুষকে হত্যা করেছে। এর চাইতে জঘন্য কাজ আর হতে পারে না। এই পুলিশের বেশির ভাগই দলীয় সরকারের পক্ষ থেকে নিয়োগ করা পুলিশ। মুজিবুর রহমান আরও বলেন, এই জন্য, তারা এই অপরাধ করার কারণে কিছু লোক পুলিশে আসেইনি। থানাতেও আসে নাই, ট্রাফিকের দায়িত্ব পালন করে নাই। এই দায়িত্ব পালন করেছে আমাদের ছাত্র ভাইয়েরা। তারা রোদে কষ্ট করে যেভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে, যেভাবেই আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করেছে, ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম

নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম