সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

খুচরা সার বিক্রেতা বহাল রাখার দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ২৬-১১-২০২৫ ১১:২১:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৫ ১১:২৩:৪৫ পূর্বাহ্ন
খুচরা সার বিক্রেতা বহাল রাখার দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার ::
খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং ট্রেড অর্গানাইজেশন (টিও) লাইসেন্স প্রদানের দাবিতে বিশ্বম্ভরপুর উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা পরিষদ ভবনের সামনের সড়কে খুচরা সার বিক্রেতা বিজনেস ফোরাম, বিশ্বম্ভরপুর শাখার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নতুন খুচরা সার বিক্রেতা নীতিমালা ২০২৫ বাস্তবায়নের ফলে খুচরা ডিলারদের লাইসেন্স বাতিলের আশঙ্কা দেখা দেয়ায় সংগঠনের সদস্যরা মানববন্ধন করেন। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি রইছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, সহ-সভাপতি মহরম আলী, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, ২০০৯ সালের সার নীতিমালার আওতায় দীর্ঘদিন সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও নতুন নীতিমালা কার্যকর হলে হাজারো খুচরা ডিলার জীবিকা হারানোর ঝুঁকিতে পড়বে। তারা আরও বলেন, স্বল্প লাভে দ্রুততম সময়ে কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দেওয়া এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুবিধা নিশ্চিত করতে খুচরা ডিলারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের বাদ দিলে সার বিতরণ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ