সুনামগঞ্জ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬ , ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী সিলেট আসছেন ২ মে এগারো দলীয় জোটের ভবিষ্যৎ কী সমন্বিত প্রচেষ্টায় বিচারিক কাজকে আরো কার্যকরের আহ্বান পাথারিয়া ইউপি ভবন নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে সভা পানির তোড়ে ভেঙে যাওয়া বাঁধ রক্ষা করলেন হাজারো কৃষক গণশুনানিতে বদলাচ্ছে রাজনীতির ধরণ, আলোচনায় এমপি কামরুল জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল সংসদে পাস কোথাও ধান কাটার উৎসব, কোথাও জলের নিচে স্বপ্ন মুক্তিপণ নেয়ার পরও অপহরণকারীরা ফেরত দেয়নি মোনায়েমকে, উৎকণ্ঠায় পরিবার টাঙ্গুয়ার হাওরে ৫০ কোটি টাকার প্রকল্প কমিউনিটি ভিত্তিক স্বপ্ন কি টিকে থাকবে? দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট : হাসনাত আব্দুল্লাহকে স্পিকার সংসদে ১৩ দিনে ৯১টি বিল পাস শাল্লায় নিরীহ পরিবারের বাসা দখলে ঘোষণা দিয়ে হামলা ত্যাগী নেত্রীদের মূল্যায়ন চায় বিএনপি’র তৃণমূল দালালের ফাঁদে নিঃস্ব অভিবাসন প্রত্যাশীরা, হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা দিরাইয়ে পৃথক সংঘর্ষে নিহত ২, আহত ২০ ঢাকা-দিল্লি সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান বিল’ পাস শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ কর্তন পরিদর্শনে জেলা প্রশাসক, মেরামতের নির্দেশ উদ্বোধন হলো ‘মা ও শিশু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’

বিএনপি নেতা কামরুজ্জামান কামরুলের সমর্থনে ধর্মপাশায় মিছিল ও পথসভা

  • আপলোড সময় : ২৬-১১-২০২৫ ১১:২৭:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৫ ১১:২৭:১২ পূর্বাহ্ন
বিএনপি নেতা কামরুজ্জামান কামরুলের সমর্থনে ধর্মপাশায় মিছিল ও পথসভা
স্টাফ রিপোর্টার :: “এই সেই মানিনা, কামরুল ছাড়া বুঝিনা” স্লোগান তুলে ধর্মপাশায় বিএনপি নেতা মনোনয়নবঞ্চিত কামরুজ্জামান কামরুলের সমর্থনে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ধর্মপাশা উপজেলা সদরে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে পথসভায় অংশ নেন। সুনামগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেলেও কামরুজ্জামান কামরুল এখনো মাঠে ব্যাপকভাবে সক্রিয় রয়েছেন। তিনি দল থেকে পুনর্মূল্যায়নের আশা প্রকাশ করেছেন। তার কর্মী ও সমর্থকরাও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানান, চূড়ান্ত ঘোষণায় ধানের শীষ প্রতীক কামরুলই পাবেন বলে তারা বিশ্বাস করেন। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়ন এবং পাড়া-মহল্লায় ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এই মিছিল ও পথসভার আয়োজন করা হয়। পথসভায় বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বিএসসি, আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমান মজুমদার, নেহাল উদ্দিন, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাহবুব মোর্শেদ খোকন, যুগ্ম আহ্বায়ক প্রভাষক হারুন অর রশীদ সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির, সাইফুর রহমান কাঞ্চন, সদস্য কাজী মিজানুল হক ইমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর রহমান মজুমদার, যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ, সদস্য পাপন মজুমদার, ধর্মপাশা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অনিক মজুমদার, ছাত্রদল নেতা হীরা, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক স¤পাদক মাহমুদুর রহমান, উপজেলা শ্রমিকদলের নেতা মাহাবুব আলম, সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিল, ক্রীড়া সম্পাদক রাজু আহমেদ, সেলবরষ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আল আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স