সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল

কেন্দ্রে গণভোট স্থগিত হলেও ‘সংখ্যাগরিষ্ঠতার’ ভিত্তিতে ফল ঘোষণা করতে পারবে ইসি

  • আপলোড সময় : ২৬-১১-২০২৫ ১১:৪৬:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৫ ১১:৪৬:৩১ পূর্বাহ্ন
কেন্দ্রে গণভোট স্থগিত হলেও ‘সংখ্যাগরিষ্ঠতার’ ভিত্তিতে ফল ঘোষণা করতে পারবে ইসি
সুনামকণ্ঠ ডেস্ক :: কোনও কারণে যদি কোনও কেন্দ্রে গণভোট গ্রহণ বাধাগ্রস্ত হয় তাহলে সংখ্যাগরিষ্ঠ ভোট কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে ফলাফল ঘোষণা করার এখতিয়ার ইসি’র হাতে থাকছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) উপদেষ্টা পরিষদের সভায় গণভোট অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়। অধ্যাদেশের কিছু গুরুত্বপূর্ণ অংশ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তুলে ধরেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, যদি কোনও কারণে ভোটগ্রহণ বাধাগ্রস্ত হয়, তখন প্রিসাইডিং অফিসার ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন। নির্বাচন কমিশন যদি মনে করে অন্যান্য কেন্দ্রের ফলাফল দ্বারা ভোটের ফলাফল নির্ধারণ করা সম্ভব নয়, শুধুমাত্র কমিশন ওইসব কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দেবে। ধরা যাক, এক হাজার ভোট কেন্দ্র আছে, কমিশন যদি দেখে ২০টি কেন্দ্রে ভোট নেওয়া যায়নি, কিন্তু ২০টা কেন্দ্রের ফলাফল বিবেচনা না করলেও ইতোমধ্যে যেসব কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে, অর্থাৎ বাকি ৯৮০টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে গণভোটের ফলাফল নির্ধারণ করা সম্ভব; তাহলে ২০টি কেন্দ্রে পুনরায় ভোটের নির্দেশ দেবে না। জাতীয় নির্বাচনের জন্য যেই সিল মোহর প্রস্তুত করা হবে, সেই একই সিলমোহর দ্বারা গণভোট করা যাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প