সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৮:১৪:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০২:০৯:০৬ পূর্বাহ্ন
যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক
“এসো দেশ বদলাই,
পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ২:৩০টায় শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ সময় তিনি বলেন, খেলাধুলাসহ যে কোন প্রতিযোগিতায় জয়-পরাজয় রয়েছে। পরাজয় হলে মন খারাপ করার কিছুই নেই। কারণ পরাজয়ও খেলাধুলার একটি অংশ। তিনি আরো বলেন, যুব সমাজকে সুস্থ ও সবল রাখতে এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি অ. দা.) সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মতিউর রহমান খান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিল জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জুনেল আহমেদ রাজরান, ক্রীড়ানুরাগী সোমিত্রি রায় তাপস প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো. সোহাগ মিয়া। আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে সুনামগঞ্জ জেলার ১৬টি কলেজ অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় বাদাঘাট সরকারি কলেজ বনাম শাল্লা সরকারি ডিগ্রি কলেজ অংশ নেয়। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স