সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”
অ্যাড. মল্লিক মঈন উদ্দীন সেক্রেটারি ও নুরুল ইসলাম সাজু ভাইস চেয়ারম্যান নির্বাচিত

সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন সম্পন্ন

  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০১:৪৮:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০১:৪৮:০৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন সম্পন্ন
স্টাফ রিপোর্টার :: উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী কমিটি নির্বাচন (২০২৫-২০২৭) স¤পন্ন হয়েছে। এতে সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আলহাজ্ব মল্লিক মো. মঈন উদ্দীন আহমদ এবং ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাজু। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় সুনামগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও প্রধান নির্বাচন কমিশনার শামসুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। তার সঙ্গে নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট কামাল হোসেন ও অ্যাডভোকেট রমজান আলী। ঘোষিত ফলাফল অনুযায়ী সেক্রেটারি পদে আলহাজ্ব মল্লিক মো. মঈন উদ্দীন আহমদ ২৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শেরগুল আহমেদ পেয়েছেন ১৮৪ ভোট। এই পদে মোট প্রদত্ত ভোট ছিল ৪২৮। বাতিল হয়েছে ৭টি ভোট। বৈধ ভোটের সংখ্যা ৪২১। ভাইস চেয়ারম্যান পদে নুরুল ইসলাম সাজু ২০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. মাশুক আলম পেয়েছেন ১২৪ ভোট এবং আমির হোসেনের পক্ষে ভোট পড়েছে ৯৬টি। সদস্য পদে প্রার্থী ছিলেন মোট ১৩ জন। এর মধ্যে নির্বাচিত হয়েছেন পাঁচজন। তাদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন ডা. সৈয়দ মোনাওয়ার আলী। সদস্য পদে তিনি পান ২৮৫ ভোট। এছাড়া ইজাজুল হক চৌধুরী নাসিম ২৩৮ ভোট, আব্দুস সাত্তার মো. মামুন ২১৮ ভোট, মো. আশরাফ হোসেন লিটন ১৯৫ ভোট, মো. আনিসুজ্জামান ১৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে, সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সৈয়দা আলমতাজ বেগম রুপি ১২৯ ভোট, আলহাজ্ব মোহাম্মদ এমদাদুল হক শাহজাহান ১১৬ ভোট, নাঈম আহমদ অন্তর ৬১ ভোট, মো. ফারুক মিয়া ১০৮ ভোট, মাছুমা খাতুন ৮৫ ভোট, মো. মোমতাজুল হাসান আবেদ ১৪৯ ভোট, রওনক আহমদ বখত ১৫২ ভোট এবং রাহুল দে পাপলু ১২৩ ভোট পেয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স