সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

দিরাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০১:৫৩:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০১:৫৩:৪৪ পূর্বাহ্ন
দিরাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত
দিরাই প্রতিনিধি :: সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি - এই স্লোগানকে সামনে রেখে নারী শান্তি সহায়ক দল (ওয়েভ) দিরাই-এর উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে দিরাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিব সরকার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনের পর একটি র‌্যালি দিরাই উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়েভ দিরাই-এর সমন্বয়কারী সুলতানা রাজিয়া এবং সঞ্চালনা করেন সদস্য সচিব লিপিকা বিশ্বাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও দিরাই উপজেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক স¤পাদক ছবি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দিরাই পিএফজির সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার। স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্টের কুদরত পাশা। অনুষ্ঠানে বক্তব্য দেন মজিদা খাতুন, মহসিনা খাতুন রুমি, লিলি বেগম, হাফসা বেগম, পারভিন বেগম, শাম্মী আক্তার, রুপিয়া বেগম, নিজিয়া সরদার, সুবর্ণা আক্তার ইমা, বাবলী, দূরপতি নন্দী, অপি রানী সরকার, তাকমিনা আক্তার, সুস্মিতা মল্লিক, জয়শ্রী বিশ্বাস, ফারজিনা আক্তার পলি, সুচরিতা প্রমুখ। আলোচনা সভা শেষে নারীদের অংশগ্রহণে শাহ আব্দুল করিমের গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন লিপিকা বিশ্বাস, দ্বিতীয় হন সুচরিতা এবং তৃতীয় স্থান অর্জন করেন ফারজিনা আক্তার পলি। পরে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। এছাড়া রাজনীতিতে অবদান রাখায় ছবি চৌধুরীকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন