সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

শান্তিগঞ্জ মডেল’ : প্রাথমিক শিক্ষায় সম্ভাবনার নতুন দিগন্ত

  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০৩:৪৬:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০৩:৪৬:৩৫ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ মডেল’ : প্রাথমিক শিক্ষায় সম্ভাবনার নতুন দিগন্ত
দেশজুড়ে প্রাথমিক শিক্ষার মান নিয়ে যে দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে, তা কাটাতে প্রয়োজন বাস্তবসম্মত, তথ্যনির্ভর ও উদ্ভাবনী উদ্যোগ। ঠিক এমন সময় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা থেকে উঠে এসেছে একটি ব্যতিক্রমী মূল্যায়ন পদ্ধতি- ‘শান্তিগঞ্জ মডেল’। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার উদ্ভাবিত এ মডেল নিয়ে গত বুধবার (২৬ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সেমিনারে বিশেষজ্ঞদের মতামত, বিশেষ করে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়ের বক্তব্য, এ উদ্যোগের সম্ভাবনার ইতিবাচক বার্তা বহন করে। শান্তিগঞ্জ মডেলের মূল শক্তি হলো শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করা এবং শেখার অগ্রগতি সুনির্দিষ্টভাবে পরিমাপ করা। চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের একটি বিশেষ মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হয়। এর ভিত্তিতে শিক্ষকদের পরোক্ষ মূল্যায়ন এবং বিদ্যালয়ের পারফরমেন্স র‌্যাঙ্কিং নির্ধারণ করা হয়। ফলে কোন বিদ্যালয় কোথায় পিছিয়ে আছে, কোন শিক্ষক কোন বিষয়ে দুর্বল বা সবল - এসব স্পষ্ট হয়ে ওঠে। একই সঙ্গে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে বিদ্যালয়ভিত্তিক উন্নয়ন কৌশল গ্রহণের সুযোগ তৈরি হয়। এ মডেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো উপস্থিতি এবং অংশগ্রহণ নিশ্চিতকরণ। পরীক্ষায় অন্তত ৮০ শতাংশ শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা, স্কুলে নিয়মিত আসতে উদ্বুদ্ধ করা এবং ঝরে পড়া রোধে অভিভাবক-সচেতনতা বৃদ্ধি - এসব ক্ষেত্রেও শান্তিগঞ্জ মডেল উল্লেখযোগ্য ফল দেখিয়েছে। এর ফলে উপজেলায় শিক্ষার পরিবেশে দৃশ্যমান পরিবর্তন এসেছে, যা অন্য অঞ্চলেও অনুসরণযোগ্য উদাহরণ। শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারের বক্তব্যেও একই সুর প্রতিধ্বনিত হয়েছে- শিক্ষার মানোন্নয়নে নির্মোহ মূল্যায়নের বিকল্প নেই। বহু বছর ধরে প্রাথমিক শিক্ষায় মনোযোগের ঘাটতি, পাঠ্যবস্তুর দুর্বল প্রয়োগ এবং মূল্যায়নের সীমাবদ্ধতা নিয়ে যে সমালোচনা ছিল, শান্তিগঞ্জ মডেল সেই শূন্যস্থান পূরণে কার্যকর হতে পারে। তবে এ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হলে কিছু বিষয় গুরুত্ব পাবে- পর্যাপ্ত শিক্ষক প্রশিক্ষণ, নির্ভরযোগ্য তথ্য ব্যবস্থাপনা, শিশুবান্ধব পরিবেশ বজায় রাখা এবং পরীক্ষা-কেন্দ্রিক মানসিক চাপ নিয়ন্ত্রণ করা। কারণ মডেলটির উদ্দেশ্য প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীর শেখার অগ্রগতি নিশ্চিত করা। প্রাথমিক শিক্ষা হলো একটি জাতির ভিত্তি। এ ভিত্তি মজবুত না হলে উচ্চশিক্ষা কিংবা মানবস¤পদ উন্নয়ন - কোনোটিই কাক্সিক্ষত ফল দেবে না। শান্তিগঞ্জ মডেল সেই ভিত্তি শক্তিশালী করার একটি বাস্তব ও পরীক্ষিত উদ্যোগ। এটি শুধু সুনামগঞ্জের নয়, বরং সারাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা বয়ে আনতে পারে। সুতরাং এখন প্রয়োজন রাষ্ট্রীয় পর্যায়ে এই উদ্যোগকে আরও গবেষণা, পরিমার্জন ও সম্প্রসারণের মাধ্যমে একটি জাতীয় মডেলে রূপ দেওয়া। শিক্ষার মানোন্নয়নে যে উদ্যম শান্তিগঞ্জ দেখিয়েছে, তা দেশের অন্যান্য উপজেলাও অনুসরণ করলে প্রাথমিক শিক্ষায় একটি ইতিবাচক বিপ্লব ঘটতে সময় লাগবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন