সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা বিষয়ে গণশুনানি

  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০৩:৫০:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০৩:৫০:৩৪ পূর্বাহ্ন
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা বিষয়ে গণশুনানি
৪৭টি অভিযোগ দ্রুত সমাধানে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা সুনামগঞ্জে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্তৃপক্ষ ও সেবাগ্রহীতাদের মধ্যে গণশুনানি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাকক্ষে এই গণশুনানির আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জ। যেখানে সুনামগঞ্জ সিভিল সার্জন অফিস, ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল ও জেলা পরিবার পরিকল্পনা অফিসের সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। সনাক সভাপতি কানিজ সুলতানার সভাপতিত্বে সেবা গ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী পরিচালক ডা. সুমন বণিক, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম ও পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তপন কান্তি ঘোষ। প্রায় ২ শতাধিক সাধারণ নাগরিক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ৪২ জন অভিযোগকারী উক্ত প্রতিষ্ঠানের সেবা খাত বিষয়ে মোট ৪৭টি অভিযোগ ও পরমর্শ উত্থাপন করেন। গণশুনানিতে অভিযোগকারী কর্তৃক উত্থাপিত বিষয়ের মধ্যে ছিল- উল্লেখিত প্রতিষ্ঠানসমূহ থেকে সেবা পেতে হয়রানি, স্বজনপ্রীতি, দালালদের দৌরাত্ম্য, বিলম্ব সেবা, ঘুষ লেনদেনে বাধ্য করা, কর্মকর্তার অনুপস্থিতি, অফিসের সময়সূচি অনুসরণ না করা, দায়িত্বে অবহেলা, টিকেট ব্যবস্থা উন্নত করা, সময়ের আগে প্রতিষ্ঠান বন্ধ করা, অভিযোগ ও পরামর্শ বক্স না থাকা, প্রাইভেট ক্লিনিক ব্যবসা, স্বাস্থ্যকেন্দ্র নিয়মিত চালু না রাখা, ভয়ভীতি প্রদর্শন, সেবাগ্রহীতাদের প্রতি মনোযোগের ঘাটতি, অভিযোগ সমাধানে গড়িমসি, তথ্য প্রকাশে অনীহা ইত্যাদি। এছাড়া হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, রাস্তা দখলরোধে পদক্ষেপ না নেওয়া, মাদক সেবন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দৌরাত্ম্য ইত্যাদি। উত্থাপিত অভিযোগসমূহ সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসময় কর্মকর্তারা যৌথভাবে অংশগ্রহণকারীদের প্রতি দুর্নীতি হ্রাস, নিয়ন্ত্রণ ও প্রতিকারে নানাবিধ আইন ও পদ্ধতি বা টুলস ব্যবহারের পরামর্শ প্রদান করেন। যেকোনো অভিযোগের সমাধান পেতে তাদের দপ্তরে দ্রুত জানানোর জন্যও উৎসাহিত করেন। উক্ত গণশুনানিতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. শুকদেব সাহা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রনেন্দ্র চক্রবর্তী, সিভিল সার্জন অফিসের কোঅর্ডিনেটর ডা. রাজেশ সিংহ মিথুন, সনাক সহ-সভাপতি সুখেন্দু সেন, সনাক সদস্য নুরুর রব চৌধুরী, অ্যাড. খলিল রহমান, রাজু আহমেদ ও সঞ্চিতা চৌধুরী এবং অভিযোগকারী সেবা গ্রহীতা ও এসিজি-ইয়েস সদস্যবৃন্দ। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন