সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

খেলার মাঠ পরিচ্ছন্ন করলো তরুণরা

  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০৯:৫১:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০৯:৫১:৩৬ পূর্বাহ্ন
খেলার মাঠ পরিচ্ছন্ন করলো তরুণরা
স্টাফ রিপোর্টার :: তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় তরুণদের ‘জিরো ওয়েস্ট ব্রিগেড’ এবং ‘বিডিক্লিন সুনামগঞ্জ’। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি শুরু হয়। র‌্যালি শেষে কোর্ট প্রাঙ্গণ খেলার মাঠে জিরো ওয়েস্ট ব্রিগেড সদস্যরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এ সময় তরুণ কর্মীদের শপথবাক্য পাঠ করান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক, পরিদর্শক সাইফুল ইসলাম, জেলা স্কাউটসের কমিশনার কাননবন্ধু রায়, সদর উপজেলা স্কাউটস স¤পাদক বোরহান উদ্দিন, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের যুগ্ম স¤পাদক মুহাম্মদ আমিনুল হক ও বিডি ক্লিন সুনামগঞ্জের সমন্বয়ক সামিনা। পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক জানান, তরুণ প্রজন্মকে জিরো ওয়েস্ট ব্যবস্থাপনায় সচেতন এবং পরিবেশ সুরক্ষায় সক্রিয় করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। উল্লেখ্য, গত ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ প্রাঙ্গণে গ্রিন স্কুল ক্যা¤েপইন এর মাধ্যমে উক্ত স্কুলে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ করা হয় এবং প্রকৃতি ও পরিবেশ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ