সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

খুচরা ডিলারদের লাইসেন্স বহালের দাবিতে ছাতকে মানববন্ধন

  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ১০:০৪:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ১০:০৪:৩৫ পূর্বাহ্ন
খুচরা ডিলারদের লাইসেন্স বহালের দাবিতে ছাতকে মানববন্ধন
ছাতক প্রতিনিধি :: ছাতকে সার ডিলার নিয়োগে পুনর্বিবেচনা এবং খুচরা সার ডিলারদের লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ছাতক উপজেলা খুচরা সার ডিলার এসোসিয়েশনের উদ্যোগে পৌরশহর ও উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে খুচরা বিক্রেতারা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ২০০৯ সালের সার ব্যবস্থাপনা নীতিমালা অনুসারে বৈধ লাইসেন্স নিয়ে তারা সার বিক্রি করলেও সম্প্রতি ঘোষিত ২০২৫ সালের সার নীতিমালায় খুচরা ডিলারদের বাদ দেওয়ায় তারা গভীরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা খুচরা সার ডিলার এসোসিয়েশনের সভাপতি মো. লিল মিয়া আকাশ, সাধারণ স¤পাদক সালেক মিয়া, সহ-সাধারণ স¤পাদক জোবায়ের হোসেন, অর্থ স¤পাদক সামছুল ইসলাম ও সাংগঠনিক স¤পাদক সুমন মিয়া। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোজাম্মিল হোসেন, বেলু দাশ, জয়নাল আবেদীন, আবুল কাসেম, রানা মিয়া, সিরাজুল রহমান, বিলাল মিয়া, আব্দুল হামিদ, জহিরুল ইসলাম, চেরাগ আলী, লোকমান হোসেন, কলিম উদ্দিন, সুন্দর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা জানান, খুচরা সার বিতরণ বন্ধ হলে সারাদেশে প্রায় ৪০ হাজার পরিবার সরাসরি ক্ষতির মুখে পড়বে। মানববন্ধন শেষে খুচরা ডিলার বহাল রাখার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়-২০০৯ সালের নীতিমালা অনুযায়ী নিবন্ধিত খুচরা বিক্রেতারা দীর্ঘদিন ধরে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কৃষকদের কাছে সার সরবরাহ করে আসছেন। নতুন নীতিমালায় তাদের বাদ দেওয়া অন্যায়, অযৌক্তিক এবং কৃষি ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ। তারা নতুন সার নীতিমালা পুনর্বিবেচনা করে খুচরা বিক্রেতাদের লাইসেন্স বহাল রাখার জোর দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স