সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে কারাদন্ড

  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ১০:৫৮:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ১০:৫৮:৪৬ পূর্বাহ্ন
কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে কারাদন্ড
জগন্নাথপুর প্রতিনিধি :: কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিনের নেতৃত্ব এবং জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলাম ও এসআই উমর ফারুকসহ সঙ্গীয় পুলিশদল জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের বড়ফেছি বাজার সংলগ্ন কুশিয়ারা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (গ) (ছ) ১৫ (১) ধারার অপরাধে জামালগঞ্জ উপজেলার জনুপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আলাল উদ্দিন (৩১) ও ধর্মপাশা উপজেলার শরিয়তপুর গ্রামের মাজু মিয়ার ছেলে নবী হোসেনকে (৩০) ৬ মাস করে বিনাশ্রম কারাদ-ে দ-িত করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ধর্মপাশা উপজেলার সরিষাকান্দি ইসলামপুর গ্রামের জুলহাস মিয়ার ছেলে মনির হোসেন (২৫), একই উপজেলার শান্তিপুর গ্রামের আজিদ মিয়ার ছেলে মো. দিদার মিয়া (২৯) ও কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার হোসেনপুর গ্রামের শের আলী মিয়ার ছেলে নজরুল ইসলামকে (২৭) ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড- প্রদান করা হয়। দ-প্রাপ্ত আসামিদের পুলিশ প্রহরায় সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স