সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

ধর্মপাশায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ১১:১৮:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ১১:১৮:৫০ পূর্বাহ্ন
ধর্মপাশায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষে বৃহস্পতিবার সকালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সেলবরষ-পাইকুরাটি ইউনিয়ন জাতীয়তাবাদী উন্নয়ন সংঘের উদ্যোগে সংগঠনটির কার্যালয়ে এই আয়োজন করা হয়। ওইদিন সকাল সোয়া ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এ উপজেলার ৪৯০জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ৩০০জন রোগী ওষুধপত্র দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার। চিকিৎসা সেবা দেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মো. আশরাফুল আলম, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. হাফছা আক্তার সেতু, অবসরপ্রাপ্ত চিকিৎসা সহকারী আব্দুর নূর। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মুখলেছুর রহমান, সহ সভাপতি মুকাদ্দিছ মিয়া, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন