সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

সদর হাসপাতালে ৬৫ ভাগ জনবল নেই, কাঙ্খিত সেবা অধরা

  • আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০২:০৪:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০২:১৮:৫৬ পূর্বাহ্ন
সদর হাসপাতালে ৬৫ ভাগ জনবল নেই, কাঙ্খিত সেবা অধরা ছবি: জেলা সদর হাসপাতাল, সুনামগঞ্জ।
শামস শামীম::
জেলার স্বাস্থ্যসেবার সর্বোচ্চ প্রতিষ্ঠান 
২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে সরকার নির্ধারিত জনবলের সংখ্যা ৩৯৬ জনএর মধ্যে ২৫৪টি পদই শূন্য রয়েছে, আছেন মাত্র ১৪২ জন
অর্থাৎ মোট জনবলের প্রায় ৬৫ শতাংশই অনুপস্থিত। এই বিশাল শূন্য জনবলের কারণে জেলবাসীর কাঙ্খিত স্বাস্থ্যসেবা মিলছেনা। এই পদগুলোর মধ্যে সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে বিশেষজ্ঞ ও সাধারণ চিকিৎসকের। অনেক টেকনোলজিস্টের পদও শূন্য। ফলে হাসপাতালে ‘কাঙ্খিত সেবা’ মিলছে না বলে রোগী ও স্বজনদের অভিযোগ।
ভুক্তভোগীদের অভিযোগ, বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় রোগী একটু জটিল অবস্থা হলেই তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। এটা যেন অনেকটাই ‘রুটিন ওয়ার্ক’। এতে রোগীর চিকিৎসা ব্যয় বাড়ছে কিংবা চিকিৎসা না করিয়েই অনেককে বাড়ি ফিরতে হচ্ছে। সুনামগঞ্জ হাওর অধ্যুষিত জেলা। দরিদ্র মানুষের সংখ্যাই এ জেলায় বেশি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ব্যবস্থাও অনেকটা নড়বড়ে। ফলে জীবন বাঁচাতে বিভাগীয় শহরের দিকে চিকিৎসা নেওয়ার প্রবণতা বেশি লক্ষ করা যায়। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। জেলার সর্বোচ্চ হাসপাতালে চিকিৎসা না পাওয়ায় অনেকে বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন তারা। তবে এগুলোর মানও বিশেষ উন্নত না। ফলে রোগীদের বাধ্য হয়েই পাশের সিলেটে যেতে হচ্ছে।
সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন, প্রত্যন্ত হাওর এলাকার হাসপাতাল এটি। বাইরের ডাক্তাররা এসে বেশিদিন থাকেন না। স্থানীয় চিকিৎসকরা না আসলে কাঙ্খিত সেবা দেওয়া সম্ভব না। আমরা প্রতি মাসেই লোকবলের শূন্য পদ পূরণের জন্য স্বাস্থ্য অধিপ্তরকে চিঠি দিচ্ছি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে সিনিয়র কনসালটেন্টের ১১টি পদের মধ্যে সাতজনের পদই শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে। জুনিয়র কনসালটেন্ট ১২টির মধ্যে ছয়টি শূন্য, অ্যানেস্থেটিস্ট চারটির মধ্যে তিনটি শূন্য, অ্যাসিস্ট্যান্ট সার্জন ১২টির মধ্যে ছয়টি শূন্য রয়েছে। শূন্য রয়েছে- ইমার্জেন্সি মেডিকেল অফিসারের চারটির মধ্যে দুটি, মেডিকেল অফিসার ১৭টির মধ্যে ১৩টি, প্যাথলজিস্ট ও রেডিওলজিস্ট একজনের মধ্যে একজন এবং সিনিয়র স্টাফ নার্স ২২৬টির মধ্যে ১৪১টি।
এছাড়া স্টাফ নার্স ১১ জনের মধ্যে আটজন নেই, মিডওয়াইফ ১২ জনের মধ্যে ৯ জন নেই, মেডিকেল টেকনোলজিস্ট ১১ জনের মধ্যে তিনজন নেই, অ্যাসিস্ট্যান্ট নার্স পাঁচজনের মধ্যে কেউ নেই। ১১টি আয়ার পদ থাকলেও এখন কেউ নেই। নয়জন দারোয়ানের পদও শূন্য। এমএলএসএস ২০টির মধ্যে ১৩টিই শূন্য, ক্লিনিং স্টাফ ১৯টির মধ্যে ১৬টিই শূন্য এবং ওয়ার্ডবয় ১১টির মধ্যে ১১টি পদই শূন্য রয়েছে। এভাবে সেবা সংশ্লিষ্ট জরুরি পদগুলোসহ প্রশাসনিক পদও শূন্য রয়েছে।
ভুক্তভোগী রোগী, তাদের স্বজন ও সচেতন নাগরিকরা বলেন, হৃদরোগ, মস্তিষ্কের রক্তক্ষরণ বা দুর্ঘটনায় জটিল আঘাতপ্রাপ্তরা প্রথমেই সদর হাসপাতালে আসেন। কিন্তু সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় তাৎক্ষণিক সিলেটে স্থানান্তর করে দেওয়া হয়। এতে পথেই অনেক রোগী মারা যাচ্ছেন। যদি বিশেষজ্ঞ চিকিৎসক এখানে নিয়মিত থাকতেন তাহলে অনেককে হয়তো বাঁচানো সম্ভব হতো।

সদর উপজেলার সদরগড় গ্রামের দিনা বেগম (৫০) অক্টোবর মাসে হাসপাতালের মেডিসিন বিভাগের নারী ওয়ার্ডে ১৭ নম্বর বিছানায় চিকিৎসাধীন ছিলেন। তিনি বলেন, হাসপাতালে গেছি ভালা ডাক্তরের চিকিৎসার লাগি। গিয়া শুনি বড়ো ডাক্তার নাই। নার্সরা কইছইন বড় ডাক্তর (বিশেষজ্ঞ) হাসপাতালে নাই।

একই ওয়ার্ডের ১৬ নম্বর বেডে সেসময় চিকিৎসাধীন সদর উপজেলার বনগাঁও গ্রামের আজিমুন নেসা বলেন, আমি গরিব মানুষ। পরতি মাসে আসপাতালে ভর্তি অউয়া লাগে। ইবার আওয়ার পর ভালা চিকিৎসা পাইছি না। ওষুধ বাইর থাইক্যা কিনছি। খাওনও ভালা না। আসপাতালো আইলেও ভালা চিকিৎসা পাই না।

প্রায় একই কথা বলেন সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের আমিরুল হক। তিনি বলেন, হাসপাতালে একটু বড় অসুখ নিয়ে আসলে বিশেষজ্ঞ চিকিৎসক পাই না। অ্যাক্সিডেন্ট, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের রোগীদের নিয়ে আসলে সিলেটে রেফার করে দেয়। যারা কর্তব্যরত আছেন তারাও এসব রোগীদের ধরেন না। এ কারণে রেফার করা রোগী পথেই মারা যায়।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, আমরা ইনডোর ও আউটডোরে কাঙ্খিত সেবা দিচ্ছি। তবে চিকিৎসক, নার্সসহ অন্যান্য জরুরি কিছু পদে লোকবলের অভাবে কাঙ্খিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। প্রতিদিনই আমরা আউটডোর ও ইনডোরের রোগীরা যাতে সেবা পান নজরদারি করি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক