সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রগঠনের সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না : এনসিপি নেতা মাসুদ

  • আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০২:২৭:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০২:২৭:২৩ পূর্বাহ্ন
গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রগঠনের সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না : এনসিপি নেতা মাসুদ
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলায় গণসংযোগ ও পথসভা করেছেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) ও সিলেট-১ (নগর ও সদর) আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য প্রবাসী নেতা মাসুদুর রহমান মাসুদ। শনিবার বিকাল ৪টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার, শান্তিগঞ্জ বাজার, ছয়হারা পয়েন্ট, ডাবর পয়েন্ট এলাকায় গণসংযোগ করেন তিনি। এরপর পাগলা বাজার পূবালী ব্যাংকের পাশে এক সংক্ষিপ্ত পথসভা করেন তিনি। এসময় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্বে ছিলেন তাদের নেতৃত্বেই এনসিপি গঠিত হয়েছে। কাজেই আগামী নির্বাচনে জনগণ সেই দলের প্রতীক ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেবে। কারণ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ৫৪ বছর পেরিয়ে গেলেও আমরা সামাজিক মূল্যবোধ, মানবিক ও সাম্যের যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি সেই বাংলাদেশ গঠন করতে ব্যর্থ হয়েছি। গত সতেরো বছর আমরা একদলীয়, স্বৈরাচার শাসন ব্যবস্থা দেখেছি। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর সেই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না। আমরা চাই তরুণরা বেশি করে সংগঠিত হবে এবং তরুণরা দেশের নেতৃত্বে আসবে এবং জুলাই গণ-অভ্যুত্থান যেভাবে তরুণদের নেতৃত্বে সফলকাম হয়েছে একইভাবে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, সামাজিক মুল্যবোধ ও সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে এনসিপি নেতৃত্ব দেবে। তিনি আরও বলেন, ২০১৮ সালের কোটা আন্দোলন এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে প্রবাসী হিসেবে যারা নেতৃত্ব দিয়েছেন আমি তাদের মধ্যে অন্যতম হিসেবে কাজ করে গেছি। আমি কোটা আন্দোলনে সারা পৃথিবীতে জনমত সৃষ্টি করেছি। প্রবাসে থেকে ভিপি নুর ও রাশেদদের পৃষ্ঠপোষকতা করেছি। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসে থেকে বিহাইন্ড থেকে ডিপ্লোম্যাসিতে সহযোগিতা করেছি, নেটওয়ার্কিং করেছি। কাজেই আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে সুনামগঞ্জ-৩ ও সিলেট-১ আসনে এনসিপির মনোনয়ন পাবো এবং আপনাদের দোয়া ও সহযোগিতায় সংসদে গিয়ে আমার নির্বাচনী এলাকার উন্নয়নে কাজ করতে পারবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু