সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

নতুনপাড়ায় গৃহকর্মীর বিরুদ্ধে বাসার মালিকের স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ

  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ১১:৩৫:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ১১:৩৫:১৫ অপরাহ্ন
নতুনপাড়ায় গৃহকর্মীর বিরুদ্ধে বাসার মালিকের স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের নতুনপাড়া এলাকায় গৃহকর্মীর বিরুদ্ধে বাসার মালিকের স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার (৩০ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শুক্লা পাল (৫৫) বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার সূত্রে জানা গেছে, গৃহকর্মী অপি তালুকদার (২০) কয়েকদিন আগে স্বর্ণচুরির অভিযোগে নতুনপাড়ার বাসিন্দা প্রদীপ পাল নিতাইয়ের বাসা থেকে বিদায় করে দেয়া হয়। এরপর রবিবার ছদ্মবেশে সে হিজাব পরে পুনরায় ওই বাসায় প্রবেশ করে। মেয়েটির সঙ্গে থাকা ব্যাগে লুকানো ছিল বড় পাথর ও একটি ছুরি। সুযোগ বুঝে সে শুক্লা পালকে একা পেয়ে প্রথমে মুখ ও গলা চেপে ধরে বেধড়ক মারধর করে এবং পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যার চেষ্টা চালায়। একপর্যায়ে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করলে শুক্লা পাল দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নেন। বাসার মালিক প্রদীপ পাল নিতাই বলেন, স্বর্ণচুরির ঘটনায় মেয়েটিকে কিছুদিন আগে তার পরিবারের হাতে তুলে দিয়েছিলাম। কিন্তু সে ছদ্মবেশে এসে আমার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। সুনামগঞ্জ সদর থানার ওসি আবুল কালাম বলেন, আমরা এ বিষয়ে জানতে পেরেছি। আমরা যথাযথ ব্যবস্থা নিব। ইতিমধ্যে আমাদের ফোর্স ঘটনাস্থলে পাঠিয়েছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য