সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ১১:৪৯:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ১১:৪৯:১২ অপরাহ্ন
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ
স্টাফ রিপোর্টার :: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সুনামগঞ্জে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বাদ যোহর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে জেলা বিএনপি’র দলীয় কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের উদ্যোগে খতমে কুরআন, বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিল শেষে তিনি দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন। জেলা ওলামা দলের সাধারণ স¤পাদক মাওলানা জসিম উদ্দিন মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে উপস্থিত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী, বিএনপি নেতা আকবর আলী, নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলু, জেলা যুবদল নেতা সোহেল আহমেদ, কামরুল ইসলাম রাজু, কালার চান, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ স¤পাদক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদল নেতা শাহ রুহুলসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলের সিনিয়র নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য