সুনামগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট

মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি পালন

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০২:৫০:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০২:৫০:৪৭ পূর্বাহ্ন
মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি পালন
স্টাফ রিপোর্টার :: সারাদেশের ন্যায় চার দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন সুনামগঞ্জের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) ব্যানারে শুরু হওয়া এই কর্মসূচির কারণে জেলার সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে চলমান বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) থেকে শুরু হওয়া শিক্ষকদের এই কর্মসূচির ফলে সকালে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা পরীক্ষা না দিয়েই হতাশ হয়ে বাসায় ফিরে গেছে। এতে চরম ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। পরীক্ষা স্থগিত হওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ক্ষোভ প্রকাশ করে অভিভাবকরা বলছেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎকে জিম্মি করে এমন কর্মসূচি মেনে নেওয়া যায় না। দ্রুত সরকারের হস্তক্ষেপ দাবি করি। শিক্ষার্থীরাও পরীক্ষা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে হতাশা প্রকাশ করে বলেছে, পরীক্ষা না হলে তাদের শিক্ষাজীবনে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.খ.ম. ফারুক আহমদ বলেন, সারাদেশের ন্যায় সুনামগঞ্জেও আমরা কর্মবিরতি পালন করছি। এ কারণে চলমান বার্ষিক পরীক্ষাও স্থগিত করা হয়েছে। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ স¤পাদক ও সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ৪টি দাবিতে আমরা কর্মবিরতি পালন করেছি। আশা করছি সরকার আমাদের ন্যায্য দাবি শীঘ্রই মেনে নিবেন। আমাদের দাবি আদায় হলে আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করবো। কর্মসূচি এবং পরীক্ষা স্থগিতের ফলে সৃষ্ট অচলাবস্থায় দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন অভিভাবক মহল। দ্রুত সমস্যার সমাধান করে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা। মাধ্যমিক শিক্ষকদের দাবিগুলো হলো: ১. সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ। ২. বিদ্যালয় ও পরিদর্শন শাখায় শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা। ৩. সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি। ৪. ২০১৫ সালের আগের মতো ২-৩টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা পুনর্বহাল করে গেজেট প্রকাশ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা

ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা