সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

ভাটির জনপদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করব : তোফায়েল আহমেদ খান

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০২:৫৩:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০২:৫৩:৩১ পূর্বাহ্ন
ভাটির জনপদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করব : তোফায়েল আহমেদ খান
স্টাফ রিপোর্টার :: জেলা জামায়াতের আমির ও সুনামগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান বলেছেন, গত ১৬ বছর দেশে স্বৈরশাসন চলেছে। গুম, খুন, সন্ত্রাস, আলেম-ওলামাদের হত্যা, বিরোধী দলগুলোকে দমন, নিপীড়ন করা এবং স্বাধীন বাংলাদেশের টাকা বিশ্বের নানা দেশে পাচার করাই ছিল তাদের লক্ষ্য ও উদ্দেশ্য। তবে আমি একটা কথাই বলতে আজ আপনাদের কাছে এসেছি। আমি কিন্তু আমাদেরই সন্তান। আমার জন্ম এই বাদাঘাটের পার্শ্ববর্তী ঐতিহ্যবাহী বড়দল গ্রামে। আজ অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, আমাদের জোট সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন-মরণের সন্ধিক্ষণে। উনার জন্য দোয়া প্রার্থনা করছি। আপনারা সকলেই উনার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন। উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। তিনি আরও বলেন, আজ আমার প্রতি আপনাদের ভালোবাসা দেখে আমি অভিভূত। আপনাদের এই ঋণ কোনো দিনও শোধ করার মতো নয়। তবে আমি কথা দিচ্ছি, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে, এই অবহেলিত, অনুন্নত ভাটির জনপদের উন্নয়নের স্বার্থে নিজেকে উৎসর্গ করব। সোমবার বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার মেইন রোডে উপজেলা জামায়াত আয়োজিত গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। এ সময় তোফায়েল আহমেদ খান আরও বলেন, আমি শুনেছি, এই ঐতিহ্যবাহী বাদাঘাট বাজারে, আমাদের মিত্র দলের নেতারা গণজমায়েত করায় বাজারের ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়। এটা আমি অবগত হয়েছি, তাই আজ এখানেই সমাপ্ত করছি। সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু আব্দুল্লাহ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান দুলাল, তাহিরপুর উপজেলা জামায়াতের আমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুকন উদ্দিন, নায়েবে আমির সেলিম হায়দার, সহ সেক্রেটারি আনোয়ার উদ্দিন, শুরা সদস্য কামরুল ইসলাম প্রমুখ উপপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু