সুনামগঞ্জ , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী বেতার শ্রোতাদের কর্মসূচি বন বিভাগের ‘সিন্ডিকেট’ ভেঙে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত দিরাইয়ে পরোয়ানা ভুক্ত তিন আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ জনের ১৮ জনই সুনামগঞ্জের, ৯ বাংলাদেশির মৃত্যুর শঙ্কা জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ শিশুরা জন্মগতভাবে সরল এবং তারা বড়দের অনুকরণ করেই মিথ্যা বলতে শেখে দিরাইয়ে বিজিবি সদস্য পরিচয়ে হোটেলে চুরি, গ্রেপ্তার ১ তাহিরপুরে হামলায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুরমার জলে মিলল শিশুর নিথর দেহ : হত্যার অভিযোগে সৎমায়ের বিরুদ্ধে মামলা সরকারি কলেজে গণিত বিভাগের বিদায়-নবীন বরণ অনুষ্ঠিত

১৬ মামলার পলাতক আসামি পঙ্কজের বাসা থেকে ১২৫০ পিস ইয়াবা উদ্ধার

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৩:০৩:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৩:০৩:৫০ পূর্বাহ্ন
১৬ মামলার পলাতক আসামি পঙ্কজের বাসা থেকে ১২৫০ পিস ইয়াবা উদ্ধার
সাজ্জাদ হোসেন শাহ :: সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পৌর শহরের দক্ষিণ আরপিননগরের বাসিন্দা ১৬ মামলার পলাতক আসামি আসাদুজ্জামান ওরফে পঙ্কজের বসতঘর থেকে ১২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানাযায়, গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. সাব্বির আহসানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল পৌর শহরের দক্ষিণ আরপিননগরে পঙ্কজর বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পঙ্কজ কৌশলে পালিয়ে যায়। পরে তার নিজ শয়নকক্ষে তল্লাশি করে ১২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আহাম্মদ উল্লাহ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আসাদুজ্জামান ওরফে পঙ্কজকে পলাতক আসামি করে, সুনামগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার এবিএম জাকির হোসেন (পিপিএম) বলেন, আমি সুনামগঞ্জে এসেছি মাত্র একদিন হয়েছে। আমি আসার পূর্বেই সুনামগঞ্জের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে নানা মাধ্যমে জেনেছি। শুধু তাই নয়, এই সুনামগঞ্জের উন্নয়ন, সম্ভাবনা ও অপরাধ জগৎ সম্পর্কে খোঁজ নিয়েছি। সম্প্রীতির জেলা সুনামগঞ্জে মাদকের ছোবলের খবর জেনে আমি মর্মাহত হয়েছি। এরপরই আমার সকল থানার ওসিদের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার সর্বোচ্চ নির্দেশনা প্রদান করেছি। সাড়ে ১২শ’ পিস ইয়াবা উদ্ধার এটি তারই অংশ। তবে পুলিশের একার পক্ষে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য জেলাবাসীর কাছে আমি প্রয়োজনীয় সহযোগিতা প্রত্যাশা করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব

কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব