সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক
শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হলেন লুৎফুর রহমান জায়গীরদার

গ্রাম আদালত কার্যক্রমে সফলতা

  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ১১:৩১:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ১১:৩১:১৬ পূর্বাহ্ন
গ্রাম আদালত কার্যক্রমে সফলতা
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে সফলতায় উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন গ্রাম আদালতে শ্রেষ্ঠ হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম বীরগাঁও ইউপি সচিব মাসুক মিয়া, উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর সোহেল আহমেদ, উদ্যোক্তা টিটু চন্দ্র দাস প্রমুখ। জানা যায়, গ্রাম আদালতে মামলা দায়ের ও নিষ্পত্তির লক্ষ্যমাত্রা-২০২৫ অর্জনে অসামান্য অবদানের জন্য উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করা হয়। পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন বলেন, আমি আমার কাজকে ইবাদত হিসাবে গ্রহণ করেছি। প্রতিনিয়তই চেষ্টা করি ইউনিয়নের মানুষের সেবা করার। আমি প্রতি মাসে অন্যান্য কাজের চাপের মধ্যেও গ্রাম আদালতে আসা ৪-৫টি মামলা নিষ্পত্তি করে থাকি। আমার কাছে প্রতি মাসেই ৭-৮টি মামলা আসে। আন্তরিকতার সাথে উভয়পক্ষের লোকজনকে সন্তুষ্ট করে মামলাগুলো নিষ্পত্তির চেষ্টা করি। ২-১টি মামলা বিভিন্ন আইনি জটিলতার কারণে নিষ্পত্তি করা যায় না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল