সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রতিবন্ধী দিবস পালিত

প্রতিবন্ধীরা বোঝা নয়, আমাদের সম্পদ : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০১:৪১:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০১:৪১:১৪ পূর্বাহ্ন
প্রতিবন্ধীরা বোঝা নয়, আমাদের সম্পদ : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে পালিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস। এ উপলক্ষে বুধবার (৩ ডিসেম্বর) সকালে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, পুরস্কার ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডা. মো. তানজিল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সুচিত্রা রায়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধীরা বোঝা নয় বরং তারা আমাদের সম্পদ। তাদের যোগ্যতা অনুযায়ী কাজে অন্তর্ভুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আমরা কখনোই তাদের অবহেলা করব না। তাদের মনে আঘাত লাগে এমন কোনো কথাও বলা যাবে না। সাধারণ মানুষের মতো তারা যেন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে সেদিকে প্রত্যেকেরই নজর রাখতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ মতিউর রহমান এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। এছাড়াও বক্তব্য দেন জেলা স্টিয়ারিং কমিটির সদস্য সুবিমল চক্রবর্তী চন্দন, সাংবাদিক শাহজাহান চৌধুরী, অন্ধকল্যাণ সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, তৃণমূল প্রতিবন্ধী সংস্থার সভাপতি তাজুল ইসলাম তারেক এবং প্রত্যয় স্কুলের প্রধান শিক্ষক সাফাতুল হক চৌধুরী। সভায় কোরআন তেলাওয়াত করেন ফিজিওথেরাপিস্ট মো. আরিফুল ইসলাম এবং গীতাপাঠ করেন প্রত্যয় স্কুলের শিক্ষক প্রীতিভূষণ চক্রবর্তী। পরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার, ওয়াকারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এছাড়া প্রত্যয় স্কুলের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি

‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি