সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি পালন

  • আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০১:৫৬:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০১:৫৬:৩৫ পূর্বাহ্ন
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি পালন
স্টাফ রিপোর্টার :: ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত চার ঘণ্টা জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ এবং সুনামগঞ্জ জেলা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টবৃন্দের ব্যানারে এই আন্দোলন চলে। এ সময় আন্দোলনকারীরা তাদের দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন। মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ এ কে এম জাকারিয়ার সভাপতিত্বে এবং জোবায়ের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন শামীম মন্ডল, জুলকার নাইম, মো. মাইন উদ্দিন, শাহ মো. জাকির হোসেন প্রমুখ। আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে এলেও কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। এর আগে ঘোষিত কর্মসূচি অনুযায়ী গত ৩০ নভেম্বর রবিবার ২ ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়েছিল। দাবি আদায় না হলে আগামী ৪ ডিসেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে বলে জানিয়েছেন তারা। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন- নির্ধারিত সময়ের মধ্যে দাবি মেনে না নেওয়া হলে কঠোর কর্মসূচির অংশ হিসেবে লাগাতার ‘শাটডাউন’ পালন করা হবে। তবে, কর্মবিরতির কারণে সাধারণ রোগীরা যাতে ভোগান্তিতে না পড়েন, সেজন্য জরুরি সেবা চালু রাখা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প