সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু
ধানের শীষ পেলেন নাসির চৌধুরী ও নূরুল ইসলাম

সুনামগঞ্জ-২ ও সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র প্রার্থী ঘোষণা

  • আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০৩:১০:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৫ ০৩:১২:৫১ পূর্বাহ্ন
সুনামগঞ্জ-২ ও সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র প্রার্থী ঘোষণা
স্টাফ রিপোর্টার ::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের আরও দুই আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। নতুন তালিকায় সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী এবং সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাড. নূরুল ইসলাম নূরুল।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ৩৬ জন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে সুনামগঞ্জের এ দুই নতুন মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়। এর মাধ্যমে সুনামগঞ্জের মোট পাঁচটি আসনেই তাদের প্রার্থী চূড়ান্ত করলো বিএনপি। এর আগে, সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে প্রথম ধাপে ৩টি আসনে বিএনপির প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছিল। প্রথম ধাপের মনোনয়নে সুনামগঞ্জ-১ আসনে মো. আনিসুল হক, সুনামগঞ্জ-৩ আসনে কয়সর এম আহমেদ এবং সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন আহমদ মিলনকে ধানের শীষের প্রার্থী মনোনীত করা হয়। এরপর বাকি দুটি আসন সুনামগঞ্জ-২ ও সুনামগঞ্জ-৪ নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা ও আলোচনা।
এদিকে, সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল বলেন, দল আমাকে মনোনীত করায় আমি দলের হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ হয়েছে। আমি দলের সকল পর্যায়ের নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানাই। তবে এই মনোনয়ন দেয়ায় কোনো ধরনের আনন্দ আয়োজন না করতে নেতাকর্মীদের প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন। অ্যাড. নূরুল ইসলাম নূরুল বলেন, আমি মনে প্রাণে দোয়া করি, দেশনেত্রী ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে যেন আমাদের মাঝে ফিরে আসেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শেরেনূর আলী বলেন, আমরা সুনামগঞ্জ-৪ আসনে চেয়েছিলাম দল ত্যাগী নেতার মূল্যায়ন দিক। নূরুল ইসলাম নূরুলকে মনোনয়ন দেয়ায় তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মী খুশি।
 এদিকে, সুনামগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী বলেন, আমার শেষ বয়সে দল আমাকে মনোনয়ন দিয়েছে। আশা করি, দলের বিশ্বাস রেখে আমি বিপুল ভোটে জয়ী হবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প