সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

আঙ্গারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের জায়গা স্থানীয়দের দখলে

  • আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০৩:১৫:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৫ ০৩:১৫:৩৫ পূর্বাহ্ন
আঙ্গারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের জায়গা স্থানীয়দের দখলে
স্টাফ রিপোর্টার :: শাল্লা উপজেলা সদর ইউনিয়নের আঙ্গারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৯ শতাংশ জায়গার মধ্যে মাত্র ৭ শতাংশ জায়গা স্কুলের দখলে আছে। বাকি ৪২ শতাংশ জায়গা দখল করে নিয়েছে স্থানীয়রা। ফলে জায়গা সংকটের কারণে স্কুলের নতুন ভবন নির্মাণ করা যাচ্ছে না। অন্যদিকে বিদ্যালয়ের পুরনো ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। এমন পরিস্থিতিতে সম্প্রতি বিদ্যালয়ের ক্যাচম্যান্ট এরিয়াভুক্ত আঙ্গরুয়া ও নোয়াগাঁওবাসীর পক্ষ থেকে ১১৬ জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দেয়া হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, ৪০নং জেএল, সংক্রান্ত সুখলাইন মৌজার আরএস ১৩৩৯ নং দাগের ০.১৭ একর ভূমির মধ্যে ০.১২ একর ভূমি বিদ্যালয়ের নামে হাল রেকর্ড বিদ্যমান রয়েছে এবং ওই মৌজার হাল রেকর্ডের ১/১ নং খতিয়ানে দেখা যায় আরএস ১৩৩৮ নং দাগের সাকুল্যে ০.৩৭ একর ভূমিতে আঙ্গারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়ের নামে রেকর্ডিয় ও দখলিয় বর্ণিত দুটি দাগের ০.৪৯ একর ভূমির সঠিক সীমানা নির্ধারণ করে বেদখলকৃত ভূমি বিদ্যালয়পর দখলে আনতে চায় এলাকাবাসী। এনিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজিত তালুকদার বলেন, বিদ্যালয়ের ৪৯ শতাংশ জায়গার মধ্যে মাত্র ৭ শতাংশ বিদ্যালয়ের দখলে আছে। যার কারণে নতুন ভবন নির্মাণ করা যাচ্ছে না। সরেজমিনে বিদ্যালয়ে গিয়েও এমন দৃশ্য দেখা যায়। এ বিষয়ে আঙ্গারুয়া গ্রামের সুরঞ্জিত দাস বলেন, বিদ্যালয়ের বেদখলকৃত জায়গা উদ্ধারের জন্য দখলদার ব্রজেন্দ্র দাস ও দীপক দাসও এলাকাবাসীর সাথে অভিযোগপত্রে স্বাক্ষর করেন। এ ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায় জানান, বিদ্যালয়ের ভূমি উদ্ধারের জন্য এলাকাবাসীকে অভিযোগ করার পরামর্শ আমরাই দিয়েছি। আমরাও চাই বিদ্যালয়ের জায়গা উদ্ধার হোক। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, অভিযোগ পেয়েছি। বিদ্যালয়ের জায়গা বেদখল হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান তিনি। উপজেলা এলজিইডি’র সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাজু মিয়া বলেন, জায়গা সংক্রান্ত সমস্যার কারণে অনেক স্কুলে নতুন ভবন নির্মাণ করা যাচ্ছে না। আঙ্গারুয়ার পাশাপাশি উপজেলার লক্ষীপাশা সপ্রাবি, উত্তরশশারকান্দা, কলিমপুর, শেখহাটি, আগুয়াই সপ্রাবিতেও জায়গা সংক্রান্ত সমস্যা রয়েছে বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী