সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

জামালগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

  • আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০৩:১৯:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৫ ০৩:১৯:১৮ পূর্বাহ্ন
জামালগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
জামালগঞ্জ প্রতিনিধি :: বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় জামালগঞ্জ উপজেলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের সেলিমগঞ্জ বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমানের সহযোগিতায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মো. আব্দুল মালিক, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, জামালগঞ্জ সদর ইউনিয়নের যুগ্ম আহবায়ক মো. নাজিম উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুর রহমান হিরন। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আতহার আলী রাহাত। এসময় উপস্থিত ছিলেন বেহেলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলম আখুঞ্জি, মাখসুদুল আলম, ফেনারবাঁক ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, সদস্য শমসের আলী, সদর ইউনিয়ন বিএনপির সদস্য আলী হোসেন, উপজেলা যুবদলের সদস্য আতিকুর রহমান, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন আহমেদ, ফেনারবাঁক মাসুদ মিয়াসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ