সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা
উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে অনুষ্ঠিত হল পরীক্ষা

শাটডাউনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা

  • আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০৯:৫৯:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৫ ০৯:৫৯:৪৬ পূর্বাহ্ন
শাটডাউনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা
ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা তিনদফা দাবি বাস্তবায়নে এ উপজেলা প্রতিটি বিদ্যালয়ে শাট ডাউন কর্মসূচি পালনের উদ্যোগ নিলেও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে উপজেলার সবকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহ¯পতিবার (৪ ডিসেম্বর) তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ উপজেলার সহকারী শিক্ষকেরা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা বর্জন করে ওই সকাল ১১টা থেকে বেলা দুইটা পর্যন্ত ধর্মপাশা উপজেলা পরিষদ চত্বরে এসে জড়ো হন। সেখানে বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক নূরুল মোমেন, ফরহাদ হোসাইন, সদস্য আনিসুল হক লিখন, মাহমুদুল হাসান সামরুল, আব্দুর নূর, দেবশ্রী সিনহা, জহুরা আক্তার প্রমুখ। ধর্মপাশা উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক জাকির হোসেন বলেন, তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা বর্জন করে আমরা সহকারী শিক্ষকেরা উপজেলার সবকটি প্রাথমিক বিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি পালন করার উদ্যোগ নিলেও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, অভিভাবকদের সহায়তায় বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকেরা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা নিয়েছেন বলে খবর পেয়েছি। ধর্মপাশার ইউএনও জনি রায় বলেন, এ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা বৃহ¯পতিবার তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা স্থগিত করে শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। উপজেলা প্রশাসনের কর্মকর্তা, অভিভাবকদের সহায়তায় প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের নিয়ে আমরা পরীক্ষা চালু রাখার ব্যবস্থা করেছি। মধ্যনগরের ইউএনও উজ্জ্বল রায় বলেন, তিনদফা দাবিতে এ উপজেলার ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা বর্জন করলেও বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকেরা যথারীতি পরীক্ষা নিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স