সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই, ২ কোটি টাকার ক্ষতি

  • আপলোড সময় : ০৫-১২-২০২৫ ১১:৪৪:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৫ ১১:৪৪:০৮ অপরাহ্ন
জগন্নাথপুরে অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই, ২ কোটি টাকার ক্ষতি
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্টের ছিক্কা মসজিদ মার্কেটে। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, ৫ ডিসেম্বর শুক্রবার ভোররাতে অগ্নিকা-ের ঘটনা ঘটে। মার্কেটের একটি সিলিন্ডার গ্যাস বিক্রির দোকানে থাকা সিলিন্ডার একে একে বিস্ফোরিত হতে থাকলে স্থানীয় প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বাড়তে থাকে আগুনের লেলিহাল শিখা। খবর দিলেও জগন্নাথপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যাননি বলে স্থানীয় ব্যবসায়ী নেতা আবদুল হান্নানসহ অনেকে অভিযোগ করেন। ফলে উপস্থিত জনতার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিশ্বনাথ থেকে আসা ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এদিকে, জগন্নাথপুর ফায়ার সার্ভিস আগুন নেভাতে না যাওয়ার প্রতিবাদে ক্ষুব্ধ প্রতিবাদী জনতার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু