সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

দোয়ারাবাজারে প্রতিপক্ষের হামলায় আহত ১৩

  • আপলোড সময় : ০৬-১২-২০২৫ ০৩:২৩:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৫ ০৩:২৩:৫৩ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে প্রতিপক্ষের হামলায় আহত ১৩
স্টাফ রিপোর্টার :: মামলা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। ঘটনাটি শুক্রবার দুপুরে বাহাদুরপুর গ্রামের দক্ষিণ মহল্লার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ঘটেছে। হামলায় আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। এর মধ্যে ৪ জনের অবস্থায় গুরুতর হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গুরুতর আহতরা হলেন জুয়েল মিয়া (৩২), আব্দুল্লাহ (৩৫), জাকির (৩০) ও ইসমাইল (৩০)। অন্যান্য আহতদের মধ্যে রয়েছেন ইসলাম উদ্দিন (৩৫), ইনাত উল্লা, আব্দুল হান্নান (৩৫), নবী হোসেন (২১), নয়ন, ফরিদ আহমদ, এমরান (৩৫), ইছাক আলী (৪৫), বাহার মিয়া (৪০)। তারা সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতরা অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ আব্দুল হক গং পূর্ব পরিকল্পিতভাবে মসজিদের আশেপাশে দেশীয় অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখে। আমরা যখন নামাজ শেষে মসজিদ থেকে বের হই তখনই তারা অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ