সুনামগঞ্জ , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব, মুনাফায় কারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী জাউয়াবাজারে ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার দিরাইয়ে সাংবাদিক হত্যাও হামলার প্রতিবাদে মানববন্ধন তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা

  • আপলোড সময় : ০৬-১২-২০২৫ ০৩:২৮:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৫ ০৩:২৮:১৩ পূর্বাহ্ন
খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা
ছাতক প্রতিনিধি :: বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাতকে মোমবাতি প্রজ্বলন ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (৪ ডিসেম্বর) বিকাল ৫টায় ছাতক পৌরসভার রামকৃষ্ণ সেবাশ্রমে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, ছাতক উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সুনামগঞ্জ জেলার আহ্বায়ক ও জেলা বিএনপি’র সদস্য অশোক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শংকর কুমার দাস, রমাকান্ত দাস। সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, ছাতক উপজেলা শাখার আহ্বায়ক রবীন্দ্র কুমার দাস। এছাড়া উপস্থিত ছিলেন পূজা উদযাপন ফ্রন্টের বিপ্লব চন্দ্র পাল, মানিক আচার্য, মনোজিৎ ঘোষ, তূর্য্য রায়, সাগর সরকার, নুপূর দাস, শ্যামল দাস, সুধাংশু দে, শাওন আচার্য, সুব্রত চন্দ্র, প্রীজন্দ্র রায়, তপন পাল, রতœা মালাকার, কানু চক্রবর্তী, রণজিৎ পাল, তপু মালাকার, রণজিৎ দাস, জোমনা রানী পাল, অসীম পাল, গৌরাঙ্গ পাল, বিপ্লব দেবনাথ প্রমুখ। কর্মসূচিতে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার সাহসী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। শেষে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা ও মোমবাতি প্রজ্বলন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
“আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি

“আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি