সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

সুনামগঞ্জ মুক্ত দিবস আজ

  • আপলোড সময় : ০৬-১২-২০২৫ ০৩:৪৯:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৫ ০৩:৫১:০৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জ মুক্ত দিবস আজ
স্টাফ রিপোর্টার ::
আজ শনিবার (৬ ডিসেম্বর) সুনামগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকহানাদারবাহিনীকে হটিয়ে সুনামগঞ্জকে শত্রুমুক্ত করেন বীর মুক্তিযোদ্ধারা। হানাদারবাহিনী ও তাদের দোসররা শহর ছেড়ে পালিয়ে যায়। বিজয় উল্লাসে মেতে উঠে রাস্তায় নেমে আসেন সাধারণ জনতা। জয় বাংলা স্লোগানে সেদিন মুখর হয়েছিল সুনামগঞ্জ শহর। রণাঙ্গনের সেই স্মৃতি আজও প্রেরণা দেয় সম্মুখযুদ্ধে অংশে নেয়া মুক্তিযোদ্ধাদের। বিজয়লগ্নে শত্রুদের হাতে মর্মান্তিকভাবে নিহত হওয়া শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এখনো গা শিউরে উঠে তাদের। শহীদের স্মৃতিস্মরণে সুনামগঞ্জের সকল বধ্যভূমির রক্ষণাবেক্ষণ ও স্মৃতিফলক নির্মাণের দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। ইতিহাস থেকে জানা যায়, ৫ ডিসেম্বর রাতে সুনামগঞ্জ বালাট সাব সেক্টরের কমান্ডার মেজর মোতালিব, ভারতীয় ক্যাপ্টেন যাদব ও রঘুনাথ ভাট বিশেষ পরিকল্পনা নেন। পাকিস্তানি দখলদার বাহিনীর ওপর চরম আঘাত হানতে চারটি কোম্পানি প্রস্তুত করা হয়। ‘এ’ কোম্পানিকে যোগীরগাঁও, ‘বি’ কো¤পানি হালুয়ারঘাট, ‘সি’ কো¤পানি হাছননগর ও ‘ডি’ কো¤পানি ভাদেরটেক থেকে মুক্তিযোদ্ধাদের অতর্কিত ও যৌথ আক্রমণে ভীতসন্ত্রস্ত পাকিস্তানি হানাদার বাহিনী শহর ছেড়ে পালাতে শুরু করে। সাঁড়াশি অভিযানের এক পর্যায়ে হাওরের নৌপথ ও সড়কপথে সিলেটের দিকে পালিয়ে যায় হানাদারবাহিনী। পাকিস্তানি হানাদার বাহিনী পালানোর সময় সুনামগঞ্জ পিটিআই টর্চারসেল কয়েকজন বন্দিকে হত্যা করে। কয়েকজন মুক্তিযোদ্ধাকে ধরে নিয়ে আহসানমারা সেতুর পাশে ব্রাশফায়ারে হত্যা করে। পিটিআই টর্চারসেল থেকে মুক্তিযোদ্ধারা অনেক মানুষের হাঁড়গোড়, নারীদের কাপড়চোপড়সহ বিবস্ত্র দেহ উদ্ধার করেন। মুক্তিযুদ্ধে নিহত নর-নারীসহ বীর শহীদদের স্মৃতি স্মরণে পিটিআই বধ্যভূমিসহ জেলার সকল বধ্যভূমি যথাযথভাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার হাজী নূরুল মোমেন বলেন, ৯ মাস যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছি আমরা। বিজয়ের অনুভূতি প্রকাশ করার মতো নয়। যুদ্ধের সময় অনেক সাথী ভাইকে হারিয়েছি। তাদের কথা মনে হলে অনেক কষ্ট হয়। এখনো গা কাটা দিয়ে উঠে। পাকিস্তানি হানাদার বাহিনী অনেক মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে হত্যা করে তাদের লাশ বধ্যভূমিতে ফেলে যায়। পরবর্তীতে তাদের লাশ গণকবর দেয়া হয়। আমাদের উচিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ