সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বড় কোনো সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী

  • আপলোড সময় : ০৬-১২-২০২৫ ০৩:৫৮:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৫ ০৩:৫৮:০১ পূর্বাহ্ন
বড় কোনো সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী
সুনামকণ্ঠ ডেস্ক :: বড় ধরনের সংকট তৈরি না হলে, বিপর্যস্তকর সংকট তৈরি না হলে, সরকার ঘোষিত সময়ে নির্বাচনে অংশ নিতে বিএনপি প্রস্তুত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (৫ ডিসেম্বর) কুড়িগ্রাম জেলা শহরের সরদার পাড়ায় নিজ বাসভবনের কাছে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন। এর আগে শুক্রবার সকালে কুড়িগ্রাম পৌঁছান রিজভী। নিজ এলাকার সরদারপাড়া জামে মসজিদে জুমার নামাজ শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশ নেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। খালেদা জিয়ার বিদেশ যাওয়া এবং তারেক রহমানের এখনও দেশে ফিরে না আসার ইস্যু নির্বাচন অনুষ্ঠানে প্রভাব ফেলতে পারে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে রুহুল কবির রিজভী বলেন, এই মুহূর্তে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি, তার সুস্থতা আমাদের কাছে মুখ্য। বড় ধরনের সংকট তৈরি না হলে, বিপর্যস্তকর সংকট তৈরি না হলে, যে নির্ধারিত সময়ের কথা সরকার বলেছে, রমজানের আগে নির্বাচন; বিএনপি তাতে অংশ নিতে সব প্রস্তুতি স¤পন্ন করেছে। এ ব্যাপারে বিএনপি এখনও অত্যন্ত দৃঢ় সংকল্পবদ্ধ। খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার কোনও ধরনের নির্যাতন খালেদা জিয়াকে দমাতে পারেনি। তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে অন্যায়, নির্যাতন ও নিপীড়ন সহ্য করেছেন। এরপরও তিনি হাসিনার জালিয়াতির নির্বাচনের ব্যাপারে সোচ্চার ছিলেন। দেশের পক্ষে থাকলে, জনগণের পক্ষে থাকলে আল্লাহ তাকে সম্মানিত করেন। আজকে তিনি রোগাক্রান্ত, সংকটাপন্ন, তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। দেশের প্রতিটি শ্রেণিপেশার মানুষ আল্লাহর কাছে তার সুস্থতার জন্য কাঁদছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক সম্প্রদায় তার জন্য বার্তা পাঠাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রীর রোগমুক্তি কামনায় রিজভী বলেন, আজ যেন সারা বাংলাদেশের আকাশ কাঁদছে, বাতাসে যেন রোনাজারি, নদীর স্রোতের মধ্যে যেন সেই আকুলতা আমরা শুনতে পাচ্ছি। সারা দেশের মানুষ যেভাবে দোয়া করছে, তাতে আল্লাহ নিশ্চয় দেশনেত্রীকে সুস্থতা দান করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রশ্নে রিজভী বলেন, যার মা কঠিন অসুস্থ অবস্থায়, যার চিকিৎসা দরকার। তিনি (তারেক রহমান) এখন সেটা নিয়ে ভাববেন নাকি অন্য কিছু ভাববেন? এ দেশের গণমানুষের নেতা তারেক রহমান। আজকে তার মায়ের গুরুতর অসুস্থতা এবং সবকিছু বিবেচনা করে তিনি ঠিক উপযুক্ত সময়ে যখন আসা মনে করবেন ঠিক সেই সময়ে তিনি আসবেন। এই সিদ্ধান্তটা তার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি

‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি