সুনামগঞ্জ , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে ছয় কারণে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা অধ্যাদেশ নিয়ে বিরোধীদল ইস্যু তৈরির চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে : জামায়াত আমির ভোজ্যতেলের দাম বাড়ছে না : বাণিজ্যমন্ত্রী সিলেটে বিশিষ্টজনদের সাথে ভারতের মনিপাল হাসপাতালের কর্তৃপক্ষের মতবিনিময় শান্তিগঞ্জে বাঁধ কেটে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ, স্বস্তিতে কৃষক সাত দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি হাওরে জলাবদ্ধতা নিরসনে বাঁধ কাটতে গিয়ে তরুণের মৃত্যু, শোকে স্তব্ধ মধ্যনগর প্রধানমন্ত্রী সিলেট আসছেন ২ মে এগারো দলীয় জোটের ভবিষ্যৎ কী সমন্বিত প্রচেষ্টায় বিচারিক কাজকে আরো কার্যকরের আহ্বান পাথারিয়া ইউপি ভবন নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে সভা পানির তোড়ে ভেঙে যাওয়া বাঁধ রক্ষা করলেন হাজারো কৃষক গণশুনানিতে বদলাচ্ছে রাজনীতির ধরণ, আলোচনায় এমপি কামরুল জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল সংসদে পাস কোথাও ধান কাটার উৎসব, কোথাও জলের নিচে স্বপ্ন মুক্তিপণ নেয়ার পরও অপহরণকারীরা ফেরত দেয়নি মোনায়েমকে, উৎকণ্ঠায় পরিবার টাঙ্গুয়ার হাওরে ৫০ কোটি টাকার প্রকল্প কমিউনিটি ভিত্তিক স্বপ্ন কি টিকে থাকবে? দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট : হাসনাত আব্দুল্লাহকে স্পিকার সংসদে ১৩ দিনে ৯১টি বিল পাস

হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ এখনও শেষ হয়নি জরিপ

  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০৭:০৪:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০৭:০৭:০৩ পূর্বাহ্ন
হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ এখনও শেষ হয়নি জরিপ
স্টাফ রিপোর্টার ::
কাবিটা নীতিমালা অনুযায়ী হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণকাজ শুরুর নির্ধারিত তারিখ ১৫ ডিসেম্বর। ৩০ নভেম্বরের মধ্যে প্রকল্প প্রস্তুত করার কথা থাকলেও এখনো শেষ হয়নি বাঁধের জরিপ কাজ। এদিকে প্রাথমিক পর্যায়ে বাঁধ নির্মাণের জন্য জেলায় ১১৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জেলা কাবিটা বাস্তবায়ন কমিটি। নির্ধারিত ১৫ ডিসেম্বর বাঁধের কাজ শুরু করতে জেলা প্রশাসকের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হলেও কাজ শুরু নিয়ে শঙ্কা জানিয়েছে হাওর বাঁচাও আন্দোলন। জানা যায়, গত ৪ ডিসেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা কাবিটা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাবিটা প্রকল্পের আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরের বাঁধ নির্মাণ কাজের তথ্য উপস্থাপন করেন পানি উন্নয়ন বোর্ড পওর-১ এর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। এসময় জানানো হয়, বোরো ফসলের সুরক্ষায় বাঁধ নির্মাণের জন্য বাঁধ নির্মাণ সার্ভের (জরিপ) লক্ষ্যমাত্রা ১১১১ কিলোমিটার ধরা হলেও ৪ ডিসেম্বর পর্যন্ত ৭৩১ কিলোমিটার বাঁধের সার্ভে স¤পন্ন হয়েছে। সার্ভেকৃত বাঁধ থেকে ১২০ কিলোমিটার পুনঃসংস্কারের জন্য জেলায় ১১৯টি প্রকল্প প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে ক্লোজার বা ভাঙ্গা রয়েছে ৮৬টি। তন্মেধ্যে সদর উপজেলায় ১০টি, তাহিরপুরে ২০টি, জামালগঞ্জে ১১টি, ধর্মপাশায় ১৫টি, মধ্যনগরে ১২টি, জগন্নাথপুরে ১৫টি, শান্তিগঞ্জে ২০টি, শাল্লায় ১৫টি ও দোয়ারাবাজারে ১টি প্রকল্পের অনুমোদন দেয়া হয় সভায়। তবে ছাতক, দিরাই ও বিশ্বম্ভরপুর কোনো প্রকল্প প্রস্তুত না হওয়ায় দ্রুত প্রকল্প প্রস্তুত করতে তাগাদা দেন সংশ্লিষ্টরা। এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে প্রকল্প প্রস্তুত করে গণশুনানীর মাধ্যমে পিআইসি গঠন করতে হবে। ১৫ ডিসেম্বর একযোগে জেলার ১২ উপজেলায় বাঁধের কাজ শুরু করতে হবে। যে বাঁধের কাজ আগে শুরু হবে সেটি আগেই শেষ করতে। তিনি বলেন, সামনে নির্বাচন। নির্বাচনের অজুহাতে বাঁধের কাজে কোনো অবহেলা করা যাবে না। আমরা চাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাঁধের কাজ স¤পন্ন করতে। এ দিকে নির্ধারিত সময়ে বাঁধে কাজ শুরু হওয়া নিয়ে শঙ্কা জানিয়ে হাওর বাঁচাও আন্দোন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি অ্যাডভোকেট স্বপন কুমার রায় দাশ বলেন, এখনো বাঁধের সার্ভে কাজ শেষ হয়নি। প্রকল্প প্রস্তুত হয়নি। কবে পিআইসি হবে আর কবে কাজ শুরু হবে এটি আমরা জানি না। আমরা দাবি করছি, একযোগে সকল উপজেলায় কাজ শুরু করতে। নতুবা নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে প্রশ্ন থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স