সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব
সুনামগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন জয়নুল জাকেরীন

  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০২:০৯:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০২:০৯:০৬ অপরাহ্ন
স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন জয়নুল জাকেরীন
স্টাফ রিপোর্টার :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য দেওয়ান জয়নুল জাকেরীন। মনোনয়ন বঞ্চনার পর থেকেই তার নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই লিখছেন-জাকেরীনকে ছাড়লে বিএনপি বড় রাজনৈতিক ক্ষতির মুখে পড়বে। তারাও দাবি তুলেছেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন। জয়নুল জাকেরীন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘদিন মাঠের রাজনীতিতে সক্রিয় থাকা এই নেতা এবারও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু জেলার গুরুত্বপূর্ণ এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল। গত বৃহ¯পতিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬টি নতুন আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন, যার মধ্যে সুনামগঞ্জ-৪ আসনও ছিল। দলীয় মনোনয়ন না পাওয়ায় বিএনপি নেতা দেওয়ান জয়নুল জাকেরীনের কর্মী এবং সমর্থকদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, জাকেরীন জনবান্ধব, জনপ্রিয় ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান - এমন একজন নেতাকে উপেক্ষা করে দল সুযোগ হারিয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন বিষয়ে দেওয়ান জয়নুল জাকেরীন সাংবাদিকদের বলেন, আমার বয়স এখন ৭৯ বছর। এটিই হয়তো আমার শেষ নির্বাচন। সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুরের অসংখ্য মানুষ আমাকে নির্বাচন করতে অনুরোধ করছেন। জনগণের এ দাবিকে আমি উপেক্ষা করতে পারবো না। কারণ তারাই আমার শক্তি, যাদের সঙ্গে আমি আন্দোলন-সংগ্রাম করেছি। খুব শিগগিরই আমার সিদ্ধান্ত জানাবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ